বাংলাদেশ
আনইজীবীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
০৯ সেপ্টেম্বর ২০২৪
রংপুর বারের আইনজীবী মিলন মিয়ার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে রংপুর কোর্ট চত্তরে সাধারণ আইনজীবী ঐক্য পরিষদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়
উল্লেখ্য গত৭ সেপ্টেম্বর রংপুরের মিঠাপুকুর শঠিবাড়ীতে আইনজীবী মিলনের উপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় বক্তব্য রাখেন, আইনজীবী লতিফুর রহমান ডাবলু,আইনজীবী তারিকু্জ্জামান তারেক,আইনজীবী রফিকুল ইসলাম মুকুল,আইনজীবী পলাশ কান্তি নাগ, আইনজীবী মুজাহিদুল ইসলাম বুলেট সহ অনেক আইনজীবী। এ সময় আইনজীবীরা তাদের কাজে আইনজীবী সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি জানান। বক্তৃতার এক পর্যায়ে আইনজীবী লতিফুর রহমান ডাবলু বলেন, রাষ্ট্রের প্রতি আমাদের একটা দাবি আইনজীবীদের সুরক্ষা যে কথাটা আমরা বহুবার বলে থাকি সরকারের একটা সুস্পষ্ট বার্তা চাই। আমাদেরকে এভাবে যদি নিরাপত্তাহীনতার মধ্যে কাজ করতে হয় তাহলে ভালো কাজ উপহার দিতে পাবো না। তাই এই মানববন্ধন থেকে হামলাকালীর দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি। যারা আইনজীবী মিলনের উপরে নৃশংস হামলা অবিলম্বে তাদের গ্রেপ্তার করতে হবে। আইন্জীবীরা জীবনের ঝুঁকি নিয়ে নিয়ে ন্যায় প্রতিষ্ঠায় মানুষের জন্য কাজ করছি।আজকে তাদের জীবন যদি বিপন্ন হয়,তারা যদি ন্যায় বিচার না পায়, এটা সমাজের জন্য লজ্জার। এই হামলা শুধু মিলনের ওপর নয় এই হামলা গোটা আইনজীবী সমাজের উপরে। এই হামলার বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে।
176
-
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহবায়ক কমিটি বাতিলের দ...
১ বছর আগে
-
সৈয়দপুরে বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোসলেম...
১ বছর আগে
-
ভূরুঙ্গামারীতে মাদ্রাসা সুপারের পদত্যাগের দাবীতে...
১ বছর আগে
-
নীলফামারীতে বাংলাদেশ খ্রীষ্টিয়ান এ্যাসোসিয়েশনের সম...
১ বছর আগে
-
ঘোড়াঘাটে আদিবাসী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও বাই...
১ বছর আগে
-
ফুলবাড়ীতে ৩ দিন ব্যাপি কৃষি মেলা শুরু
১ বছর আগে