টেকলাইফ

হোয়াটসঅ্যাপে ফাইল পাঠানো যাবে ইন্টারনেট ছাড়াই!

ডেস্ক   আন্তর্জাতিক

২৫ জুলাই ২০২৪


| ছবি: সংগৃহীত

চলমান সময়ে নতুন ফিচারের দিক থেকে শীর্ষে রয়েছে হোয়াটসঅ্যাপ। সম্প্রতি মাসগুলোতে দারুণ সব নতুন নতুন ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। এমন একটি ফিচার সম্পর্কে জানা গেছে, যাতে ইন্টারনেট ছাড়াই ফাইল পাঠানোর সুবিধা দেবে তারা। ওয়েবেটাইনফোরের এক রিপোর্ট থেকে জানা গেছে, আইওএস ও অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য ফাইল শেয়ার করার পদ্ধতিতে ভিন্নতা থাকবে হোয়াটসঅ্যাপে। এতে ব্যবহারকারীদের জন্য 'নিয়ারবাই শেয়ারিং' অপশন থাকবে, যা দিয়ে সহজেই বড় ফাইল শেয়ার করা যাবে। অন্যদিকে, আইফোনে এয়ারড্রপের মতো সুবিধা পাওয়া যাবে, ফলে বড় ফাইল শেয়ার করা যাবে ইন্টারনেট ছাড়াই।

এ ছাড়াও হোয়াটসঅ্যাপ একটি আলাদা নিয়ম চালু করছে আইওএস ব্যবহারকারীদের জন্য। যেখানে কিউআর কোড স্ক্যান করে ফাইল শেয়ার করা যাবে। তবে এই দুই পদ্ধতি নিয়েই এখনও পরীক্ষা চলছে। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, যেখানে ইন্টারনেট সংযোগ দুর্বল, সেখানে এই ফিচারটি অত্যন্ত কার্যকর হবে। এর আগে হোয়াটসঅ্যাপ একটি ফিচার ঘোষণা করেছিল যা ব্যবহারকারীদের নিজ নিজ ভাষায় মেসেজ অনুবাদ করে দেবে। এই ফিচারটির মাধ্যমে যে কোনো ভাষায় লেখা মেসেজকে নিজের পছন্দের ভাষায় পড়তে পারবেন ব্যবহারকারীরা। অপশনটি চালু করলে সব মেসেজ স্বয়ংক্রিয়ভাবে অনুবাদ হয়ে যাবে।

226