বাংলাদেশ
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহবায়ক কমিটি বাতিলের দাবীতে মানববন্ধন
১০ সেপ্টেম্বর ২০২৪
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা বিএনপিতে পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে অনুপ্রবেশকারীদের নিয়ে আহ্বায়ক কমিটি করার অভিযোগ তুলে ওই কমিটি বাতিল করে নতুন কমিটি করার দাবিতে মানববন্ধন করেছে বিএনপির একপক্ষের নেতাকর্মীরা। মঙ্গলবার(১০ সেপ্টেম্বর) দূপুরে উপজেলা শহরের কলেজ মোড়ে এ মানববন্ধন করেন। একই সাথে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল হক শাহীন শিকদারের বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ইয়াসিন, সাবেক যুবদল সভাপতি ও জয়মনিরহাট ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ মিয়া, সাবেক উপজেলা যুবদল সভাপতি ইফতেফারুল ইসলাম শ্যামাসহ অনেকে। বক্তারা অভিযোগ করেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা দলের মূল নেতাকর্মীদের বাদ দিয়ে অনুপ্রবেশকারীদের নিয়ে কমিটি করে একাই স্বাক্ষর করেছেন। বিষয়টি কেন্দ্রীয় কমিটিসহ অন্যরা কেউ জানেন না। এসময় শাহীন শিকদারের বহিস্কারাদেশ প্রত্যাহারসহ নতুন কমিটি করার দাবী তুলে বক্তব্য রাখেন বক্তারা।
951
-
সৈয়দপুরে বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোসলেম...
১ বছর আগে
-
ভূরুঙ্গামারীতে মাদ্রাসা সুপারের পদত্যাগের দাবীতে...
১ বছর আগে
-
নীলফামারীতে বাংলাদেশ খ্রীষ্টিয়ান এ্যাসোসিয়েশনের সম...
১ বছর আগে
-
ঘোড়াঘাটে আদিবাসী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও বাই...
১ বছর আগে
-
আনইজীবীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
১ বছর আগে
-
ফুলবাড়ীতে ৩ দিন ব্যাপি কৃষি মেলা শুরু
১ বছর আগে
