বাংলাদেশ
ঘোড়াঘাটে জাতীয় মৎস সপ্তাহ উদ্বোধন
৩১ জুলাই ২০২৪
‘‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে জাতীয় মৎস সপ্তাহ ২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩১ জুলাই) বিকেল ৪ টায় উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, পুরুষ্কার বিতরণ ও পোনা মাছ অবমুক্ত করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে ও বিপ্লব সরকার এর সঞ্চালনায় প্রধান অতিথি দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এর প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শুভ রহমান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঘোড়াঘাট পৌর মেয়র আব্দুস সাত্তার মিলন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ইফতেখার আহম্মেদ বাবু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুজ্জামান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. বিপ্লব কুমার দে, উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার, ১নং বুলাকীপুর ইউপি চেয়ারম্যান সদের আলী খন্দকার, ৩নং সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেন, ৪নং ঘোড়াঘাট ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু, রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত উপজেলার সফল মৎস চাষী কাজী আবু সায়াদ চৌধুরী ও প্রমুখ। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস দপ্তরের অয়োজনে অনুষ্ঠানের সমন্বয়কের দায়িত্ব পালন করেন, উপজেলা মৎস কর্মকর্তা (অঃ দাঃ) হানিফ উদ্দিন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার মৎস চাষী, জেলে, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অনেকে উপস্থিত ছিলেন। আলোচনা শেষে উপজেলার ৩ জন শ্রেষ্ঠ মৎস চাষীকে মৎস সপ্তাহ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
130
-
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহবায়ক কমিটি বাতিলের দ...
১ বছর আগে
-
সৈয়দপুরে বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোসলেম...
১ বছর আগে
-
ভূরুঙ্গামারীতে মাদ্রাসা সুপারের পদত্যাগের দাবীতে...
১ বছর আগে
-
নীলফামারীতে বাংলাদেশ খ্রীষ্টিয়ান এ্যাসোসিয়েশনের সম...
১ বছর আগে
-
ঘোড়াঘাটে আদিবাসী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও বাই...
১ বছর আগে
-
আনইজীবীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
১ বছর আগে