বাংলাদেশ
কৃষি যন্ত্রপাতি বিষয়ক উদ্যোক্তা কর্মশালার উদ্বোধন
১০ মার্চ ২০২৪
রংপুরে কৃষি যন্ত্রপাতি মেরামত সেবা বিষয়ক উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। রবিবার(১০ মার্চ) নগরীর রাধাবল্লভ কৃষি বাজার প্রশিক্ষণ কক্ষে কৃষি বাজারের সার্বিক সহযোগিতায় পাঁচদিন ব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে রংপুর কৃষি বিপণন অধিদপ্তরের উপ-পরিচালক এন.এম. আলমগীর বাদশার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্টের কম্পোনেন্ট পরিচালক ড. মোহাম্মদ রাজু আহমেদ, কৃষি বাজারের চেয়ারম্যান গাউসুল আজম টুটুলসহ অন্যান্যরা। এ প্রশিক্ষণে ভোলা জেলার মনপিরা উপজেলা থেকে আসা ২৫ কৃষক অংশ নেন। বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। উৎপাদনশীলতা আমাদের অনেক বেড়েছে, উৎপাদনশীলতার পিছনে বড় ভূমিকা রাখছে যান্ত্রিকরণ। সারা বাংলাদেশে কৃষিতে এখন যান্ত্রিকরণে ছোঁয়া চলে গেছে এবং এই যান্ত্রিক অনেক ধরনের যন্ত্রপাতি যেমন কম্বাইন হারভেস্টার, পাওয়ার টিলার থেকে শুরু করে তেল ভাঙ্গানোর মেশিন থেকে অনেক চলে এসেছে। কিন্তু সমস্যা গুলো হচ্ছে যে, এ মেশিনগুলো সার্ভিসিং নিয়ে অনেকটা চ্যালেঞ্জের মধ্যে রয়েছি আমর। তাই কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়ার জন্য এই আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণার্থীরা বলেন, কৃষি বাজার থেকে প্রশিক্ষণ নিয়ে নিজেই ওয়ার্কসপ দেবো এবং কৃষি সমৃদ্ধ দেশ গড়ে তুলবো। কৃষি বাজারের চেয়ারম্যান গাউসুল আজম টুটুল বলেন, কৃষি বাজার কৃষকের কাছে পৌঁছে গিয়ে কাজ করছে। এবার প্রথমবারের মতো সরকারের সাথে যুক্ত হয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। আমরা চেষ্টা করছি যারা এই প্রশিক্ষণ নিচ্ছে তাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব।
154
-
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহবায়ক কমিটি বাতিলের দ...
১ বছর আগে
-
সৈয়দপুরে বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোসলেম...
১ বছর আগে
-
ভূরুঙ্গামারীতে মাদ্রাসা সুপারের পদত্যাগের দাবীতে...
১ বছর আগে
-
নীলফামারীতে বাংলাদেশ খ্রীষ্টিয়ান এ্যাসোসিয়েশনের সম...
১ বছর আগে
-
ঘোড়াঘাটে আদিবাসী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও বাই...
১ বছর আগে
-
আনইজীবীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
১ বছর আগে