বাংলাদেশ
ফুলবাড়ীতে বৃষ্টির আশায় ব্যাঙের বিয়ে
২৭ এপ্রিল ২০২৪
কুড়িগ্রামের ফুলবাড়ীতে টানা তাপদাহ থেকে বাঁচতে বৃষ্টির আশায় ব্যাঙের বিয়ে দিয়েছেন এলাকাবাসী। শনিবার দুপুরে ব্যাঙের বিয়ের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় উপজেলার চন্দ্রখানা বালাটারি গ্রামে। ওই এলাকার বাসিন্দা সাইফুর আলীর স্ত্রী মল্লিকা বেগমের আয়োজনে বিয়েতে অসংখ্য নারী পুরুষ অংশ গ্রহন করেন। নাচ গানের মধ্যে দিয়ে ব্যাঙের বিয়ে দেয়া শেষে বরণ ডালায় ব্যাঙ দুটিকে নিয়ে পুরো গ্রাম ঘুরে বেড়ান তারা। এ সময় গ্রামবাসীদের কাছ থেকে চাল ডাল সংগ্রহ করে ব্যাঙের বিয়েতে অংশগ্রহণকারীদের খাবারের ব্যবস্থাও করা হয়। ব্যাঙের বিয়ের আয়োজনকারী মল্লিকা বেগমসহ অনেকে জানান, কিছুদিন ধরে তীব্র গরম। তাপমাত্রা বেশি হওয়ার কারনে আমরা কষ্টে রয়েছি। গ্রামের মানুষজন অস্তিত্বতে আছেন। কোন কাজ কামাই করতে পারছেন না। তারা বিশ্বাস করেন আগের যুগের মানুষরা ব্যাঙের বিয়ে দিলে বৃষ্টি হয়, সেই বিশ্বাস থেকেই আজ তারা ব্যাঙের বিয়ের আয়োজন করেন। ব্যাঙের বিয়ে দেখতে আসা জাহিদ আলম বলেন, আমার জীবনে প্রথম ব্যাঙের বিয়ে দেখলাম। খুবই ভালো লেগেছে। বৃষ্টির জন্য ব্যাঙের বিয়ে প্রথম জানলাম।
ওই এলাকার আজিজুল হাকিম বলেন, বৃষ্টি না হওয়ার কারণে আবাদেন ক্ষতি হচ্ছে। তাই বৃষ্টির আসায় ব্যাঙের বিয়েতে অংশগ্রহণ করেছি। কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, ফুলবাড়ীসহ জেলা জুড়ে টানা এক সপ্তাহ ধরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি থেকে ৩৮ ডিগ্রী সেলসিয়াসে ওঠা -নামা করছে। আজ জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
231
-
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহবায়ক কমিটি বাতিলের দ...
১ বছর আগে
-
সৈয়দপুরে বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোসলেম...
১ বছর আগে
-
ভূরুঙ্গামারীতে মাদ্রাসা সুপারের পদত্যাগের দাবীতে...
১ বছর আগে
-
নীলফামারীতে বাংলাদেশ খ্রীষ্টিয়ান এ্যাসোসিয়েশনের সম...
১ বছর আগে
-
ঘোড়াঘাটে আদিবাসী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও বাই...
১ বছর আগে
-
আনইজীবীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
১ বছর আগে
