বাংলাদেশ

ফুলবাড়ীতে হাট-বাজারগুলোর পরিস্কার-পরিচ্ছন্নতা রাখছেন শিক্ষার্থীরা

অনিল চন্দ্র রায়,ফুলবাড়ী   কুড়িগ্রাম

০৯ আগস্ট ২০২৪


| ছবি: প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সরকারী অফিস, বাজার, রাস্তা-ঘাট, মন্দির-মসজিদে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি চালিয়ে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। শুক্রবার সকালে টানা তৃতীয় দিনেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপজেলার বালারহাট বাজারসহ বিভিন্ন হাট-বাজারগুলোর পরিবেশ পরিচ্ছন্নতা রাখতে ময়লা আবর্জনা পরিস্কার পরিচ্ছন্নতা করতে দেখা গেছে। ফুলবাড়ী উপজেলা শাখা ও নাওডাঙ্গা ইউনিয়নসহ  বিভিন্ন ইউনিয়নের বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা এসব কর্মসূচি পালন করেছে। এ সময় হাট-বাজারের অলি-গলিসহ কেন্দ্রীয় মসজিদ-মন্দির ও শহীদ মিনারে সুস্থ পরিবেশ রাখতে সুন্দর ভাবে পরিস্কার পরিচ্ছন্নতা কাজ চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের হাট-বাজার, মসজিদ ও মন্দিরের পরিস্কার পরিচ্ছন্নতার কাজ দেখে স্থানীয়রা মুগ্ধ হয়েছে। 

বালারহাট বাজারের কয়েক জন ব্যবসায়ী জানান, বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের মাধ্যমে  স্বৈরাচারী সরকারের পতনের মধ্য দিয়ে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতেছি। আশাকরি আমাদের স্বপ্ন পুরণ হবে। বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের কাজ কর্ম দেখে আমরা মুগ্ধ। ছাত্রদের এরকম কর্মসূচি অব্যাহত থাকলে প্রতিটি হাট-বাজারের সুস্থ পরিবেশ ফিরে আসবে। 

এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফুলবাড়ী উপজেলা শাখা  ও নাওডাঙ্গা ইউনিয়ন সমন্বয়ক আনোয়ারুল ইসলাম, সিদরাতুল সবুজ, আসাদুজ্জামান আঙ্গুর, আলিনুর ইসলাম, খুশিদুল ইসলাম, জাকারিয়া হোসাইন বাধন, মাসুদ রানা, রাকিব,নাজমুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমন্বয়ক আনোয়ারুল ইসলাম ও সিদরাতুল সবুজ বলেন, সমাজের সর্বক্ষেত্রে বৈষম্য দুর করার জন্য শতশত শিক্ষার্থী ভাইবোন ও সাধারণ জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে রাজপথ রঞ্জিত করেছে। তাদের উত্তরসুরী হিসাবে আমরা সারাদেশের যাবতীয় জঞ্জাল সরানোর কাজ চালিয়ে যাচ্ছি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। 

জাকারিয়া হোসাইন বাধন ও মাসুদ রানা জানান, উপজেলার অধিকাংশ হাট-বাজার ময়লা আবর্জনার স্তূপ দেখা যেত। আমরা এখন থেকে হাট-বাজারগুলোর ময়লা আবর্জনা বিহীন ও সুন্দর পরিবেশ রাখতে কাজ করে যাচ্ছি। প্রতিটি ব্যবসায়ীকে ময়লা আবর্জনা রাখার জন্য ঝুড়ি অথবা ডাস্টবিন ব্যবহার করার আহ্বান জানিয়েছি। সেই সাথে আমাদের এরকম কর্মসূচী চলমান থাকবে বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

182