বাংলাদেশ
চোরাকারবারিদের হামলা শিকার মগল হাসপাতালে
১৬ জুলাই ২০২৪
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় কিছু মালামাল আটক করেছে বিজিবি। এসব মালামাল ধরিয়ে দেওয়া সন্দেহে মগল হোসেন (৪৫) নামের ব্যক্তির ওপর হামলা করেছে চোরাকারবারিরা। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন স্বজনরা। রোববার দুপুর ২টার দিকে উপজেলার চরশৌলমারী ইউনিয়নের চর ইটালুকান্দা এলাকার নতুন বাজারের দক্ষিণপাশে এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিকার চেয়ে সোমবার রাতে রৌমারী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন নির্যাতনের শিকার মগল হোসেন।
আহত ব্যক্তি মগল হোসেন উপজেলার মৃত সরবেশ আলীর ছেলে। কোনো প্রতিকার না পেয়ে মঙ্গলবার দুপুরে নির্যাতিত মগল হোসেন সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, এক মাস আগে তাঁর নৌকা ভাড়া করে ভারতীয় কিছু মালামাল, একসপ্তাহ আগে আটটি গরু, চার দিন আগে দু’টি মহিষ আটক করে বিজিবি। পরে চোরাকারবারিদের নামেও মামলা করেন তারা। সেই থেকে তিনিসহ তাঁর পরিবারের লোকজনদের ক্ষতি করার সুযোগ খঁজে আসছিল ওই চোরাকারবারিরা। এরই জের ধরে রোববার দুপুর ২টার দিকে তিনি রৌমারী বাজারে যাওয়ার পথে চর ইটালুকান্দা এলাকার নতুন বাজারের দক্ষিণপাশে রাস্তায় পূর্ব পরিকল্পিতভাবে লোহার রড, লোহার দা, কাঠের লাঠি নিয়ে পথ রোধ করে গালিগালাজ করতে থাকেন তারা। এর কারণ জানতে চাইলে নজরুল ইসলাম হুকুম দিয়ে বলেন, ‘শালাকে শেষ করে দাও।’ সঙ্গে সঙ্গে তাকে মারপিট শুরু করেন চোরাকারবারি সুজন মিয়া (২৭), মঞ্জুরুল হক (৩০), আক্কাছ আলী (৩০), রানা মিয়া (২৭), মঞ্জু মিয়া (৪০) ও শুক্কুর আলী (৪০)। এ সময় তাঁর গামছায় বাধা থাকা ৪ লাখ ৭৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় তারা। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন স্বজনরা। দ্রুত আইনের আওতায় এনে চোরাকারবারিদের শাস্তির দাবি জানান ভুক্তভোগিসহ পরিবার।
মারপিটের কথা স্বীকার করে অভিযুক্ত সুজন মিয়া বলেন, আমার বাবার নামের বন্ধক রাখা জমির টাকা নিয়েও স্ট্যাম্প (চুক্তিনামা) ফেরৎ দেয়নি মগল। এ নিয়ে তাকে মারপিট করেছি। তবে আমরা চোরাকারবারি নই। কথা হয় রৌমারী থানার ওসি আব্দুল্লাহ হিল জামান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
149
-
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহবায়ক কমিটি বাতিলের দ...
১ বছর আগে
-
সৈয়দপুরে বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোসলেম...
১ বছর আগে
-
ভূরুঙ্গামারীতে মাদ্রাসা সুপারের পদত্যাগের দাবীতে...
১ বছর আগে
-
নীলফামারীতে বাংলাদেশ খ্রীষ্টিয়ান এ্যাসোসিয়েশনের সম...
১ বছর আগে
-
ঘোড়াঘাটে আদিবাসী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও বাই...
১ বছর আগে
-
আনইজীবীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
১ বছর আগে
