বাংলাদেশ
লালমনিরহাটে আগুণে পুড়ে শ্রেণীকক্ষ ছাই
১২ মে ২০২৪
লালমনিরহাটের আদিতমারী উপজেলার কেবি বালিকা বিদ্যালয় ও কলেজে আগুণের ঘটনা ঘটেছে। বিদ্যালয় চলাকালীন সময়ে আকস্মিকভাবে শর্টসার্কিট থেকে আগুণ লেগে পুড়ে ছাই হয়ে গেছে দুটি শ্রেণীকক্ষ। এসময় আতঙ্কিত হয়ে পরেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুণ নিয়ন্ত্রণ আনেন।
রবিবার (১২ মে) দুপুরে কেবি বালিকা বিদ্যালয় ও কলেজের ষষ্ঠ শ্রেনীর শাখায় আগুণের সুত্রপাত ঘটেছে। দুপুরে টিফিন শুরুর সময়ে আকস্মিকভাবে ৬ষ্ঠ শ্রেনীর দুটি ক্লাসরুমে আগুণের সুত্রপাত ঘটে। এসময় ওই শ্রেনী কক্ষ দুটিতে থাকা ১০টি ফ্যান, দরজা জানালাসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। পরে খবর পেয়ে আদিতমারী ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুণ নিয়ন্ত্রণে আনেন। এরআগে শ্রেণীকক্ষে আগুণ দেখে বিদ্যালয় থেকে ছাত্রীরা আতংকিত হয়ে বাহিরে বেরিয়ে আসেন। কেবি বালিকা বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক জহুরুল ইসলাম জানান, শর্টসার্কিট থেকে আগুণের সুত্রপাত হয়েছে। তিনি আরো জানান, বিদ্যালয়ের শ্রেণীকক্ষ দুটির সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে দাবী করেন তিনি। আদিতমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মফিজুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর প্রতিষ্ঠান প্রধানকে ক্ষয়ক্ষতির তালিকা করে জমা দেয়ার জন্য বলা হয়েছে।
176
-
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহবায়ক কমিটি বাতিলের দ...
১ বছর আগে
-
সৈয়দপুরে বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোসলেম...
১ বছর আগে
-
ভূরুঙ্গামারীতে মাদ্রাসা সুপারের পদত্যাগের দাবীতে...
১ বছর আগে
-
নীলফামারীতে বাংলাদেশ খ্রীষ্টিয়ান এ্যাসোসিয়েশনের সম...
১ বছর আগে
-
ঘোড়াঘাটে আদিবাসী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও বাই...
১ বছর আগে
-
আনইজীবীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
১ বছর আগে