বাংলাদেশ
নবাবগঞ্জে আনসার ও ভিডিপি সদস্যদের নির্বাচনী ব্রিফিং
০২ জুন ২০২৪
দিনাজপুরের নবাবগঞ্জে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন(৪র্থ ধাপ) উপলক্ষে উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পিসি,এপিসি, আনসার ও ভিডিপি সদস্য সদস্যাদের নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ জুন) বিকাল ৪টায় উপজেলা পরিষদ শিশুপার্ক মাঠে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আয়োজনে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আনিসুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাওহীদুল ইসলাম, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা রেজেনা পারভীন আক্তার, উপজেলা প্রশিক্ষক মোরশেদ জামিল আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে নির্বাচনী ব্রিফিং প্রদান করেন। ব্রিফিং অনুষ্ঠানে দায়িত্ব প্রাপ্ত সকল আনসার ও ভিডিপি সদস্য উপস্থিত ছিলেন।
উপজেলা আনসার ও ভিডিপি অফিস সূত্রে জানা যায়, এবারে উপজেলার ৭৩টি ভোট কেন্দ্রে ৭৩ জন পিসি, ১৪৬ জন এপিসি, ৫১৭ জন পুরুষ আনসার-ভিডিপি, ৩১২ জন মহিলা আনসার-ভিডিপি, মোট- ১ হাজার ৪৮ জন সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। এছাড়াও দুই সেকশনে ২০ জন স্মার্ট কার্ডধারী আনসার সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে ও জেলা ম্যাজিস্ট্রেট/সহকারী রিটার্নিং অফিসারের নেতৃত্বে এক সেকশনে ১০ জন ব্যাটালিয়ন আনসার দায়িত্ব পালন করবেন।
141
-
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহবায়ক কমিটি বাতিলের দ...
১ বছর আগে
-
সৈয়দপুরে বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোসলেম...
১ বছর আগে
-
ভূরুঙ্গামারীতে মাদ্রাসা সুপারের পদত্যাগের দাবীতে...
১ বছর আগে
-
নীলফামারীতে বাংলাদেশ খ্রীষ্টিয়ান এ্যাসোসিয়েশনের সম...
১ বছর আগে
-
ঘোড়াঘাটে আদিবাসী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও বাই...
১ বছর আগে
-
আনইজীবীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
১ বছর আগে