বাংলাদেশ

ঘোড়াঘাটে আদিবাসী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও বাইসাইকেল বিতরণ

প্রতিনিধি ঘোড়াঘাট   দিনাজপুর

০৯ সেপ্টেম্বর ২০২৪


| ছবি: প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচী'র (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) আওতায় ২০২৩/২৪ অর্থবছরের ৩য় ও ৪র্থ কিস্তির অর্থ দ্বারা ৩৩০ জন আদিবাসী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও ৩০ জন ছাত্রীদের মাঝে ১টি করে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। ৯ সেপ্টেম্বর (সোমবার) বেলা দেড় টায় উপজেলা চত্বরে বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম। বিতরণী অনুষ্ঠানে ১ম থেকে ৫ম শ্রেণী পর্যন্ত ১০০ জন শিক্ষার্থীকে ২ হাজার ৫ শত টাকা করে ২ লাখ ৫০ হাজার, ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত ১৫০ জন শিক্ষার্থীকে ৬ হাজার টাকা করে ৯ লাখ এবং ১১শ ও ১২শ শ্রেণী পর্যন্ত ৮০ জনকে  ৯ হাজার ৫ শত টাকা করে ৭ লাখ ৬০ হাজার টাকা প্রদান করা হয়। এসময় উপজেলা শিক্ষা অফিসার সহ স্ব স্ব স্কুল প্রধানগণ উপস্থিত ছিলেন। 

193