বাংলাদেশ

গাইবান্ধায় ইসলামী আন্দোলন বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত

অফিস   গাইবান্ধা

০৯ আগস্ট ২০২৪


| ছবি: প্রতিনিধিঃ

ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারে পীর সাহেব চরমোনাই ঘোষিত ৯ দফা প্রস্তাবনা বাস্তবায়নে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এই সব অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি গাইবান্ধা বড় মসজিদের সামনে থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাচারী বাজারে এসে শেষ হয়। 
পরে সেখানে এক গণ সমাবেশ করে তারা। গণ সমাবেশে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সভাপতি আব্দুল মাজেদ, সাধারণ সম্পাদক আল আমি বিন হুসাইন, কোষাধ্যক্ষ মো. আরিফ উদ্দিন, সাবেক সভাপতি কলামিস্ট মো. মিজান মজিদ, হাফেজ মাও: মুফতি তৌহিদুল ইসলাম, মাও: আসাদুল্লাহ আল গালিব, সদর উপজেলা সভাপতি মো. আনোয়ারুল ইসলাম, পলাশবাড়ি উপজেলা সভাপতি মো. আমিনুল ইসলাম, সংগঠনের জেলা প্রচার সম্পাদক মুফতি ইউসুফ, ইসলামী ছাত্র আন্দোলন জেলা সভাপতি শাহাজ উদ্দিন রিয়াজ প্রমুখ। বক্তারা বলেন, অবিলম্বে রাষ্ট্র সংস্কারে পীর সাহেব চরমোনাই ঘোষিত ৯ দফা প্রস্তাবনা  বাস্তবায়ন করতে হবে।

160