বাংলাদেশ

মিঠাপুকুরে ৭৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার এক

প্রতিনিধি মিঠাপুকুর   রংপুর

০১ আগস্ট ২০২৪


| ছবি: প্রতিনিধিঃ

রংপুরের মিঠাপুকুরে মাদক সিন্ডিকেটের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মাদক সিন্ডিকেটের সদস্য মিজানুর রহমান (৪৮) রংপুর জেলার পীরগাছা উপজেলার হরগোবিন্দপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার শুকুরেরহাট এলাকার মোসলেম বাজার টু দর্শনাগামী রাস্তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন মিঠাপুকুর থানা পুলিশ। মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযানে এসআই আল মামুন চৌধুরী, এসআই জামিউল ইসলাম, এএসআই জ্যোতিষ চন্দ্র রায় ও  এএসআই শহীদুল্লাহ কায়সারের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ৭৫ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি মিজানুর রহমানকে গ্রেফতার করেন। গ্রেফতার মাদক সিন্ডিকেট সদস্যের বিরুদ্ধে মিঠাপুকুর থানায় মাদক আইনে মামলা হয়েছে।

229