বাংলাদেশ
পাটগ্রাম মহাসড়কের গলে যাচ্ছে পিচ
১৭ মে ২০২৪
গরমে অতিষ্ঠ জনজীবন। তীব্র এই তাপপ্রবাহে বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কের পিচ গলে যেতে শুরু করেছে। শুক্রবার (১৭ মে) দুপুর তিনটায় সরেজমিনে এ দৃশ্য দেখা যায়। বুড়িমারী মহাসড়ক ঘুরে দেখা যায়, রাস্তা দিয়ে হেঁটে বা গাড়িতে চলাচল করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। সূর্যের প্রখর তাপে গলে যাওয়া শুরু করেছে রাস্তার পিচ। প্রতিদিনই তীব্র থেকে তীব্রতর তাপমাত্রার মুখোমুখি হতে হচ্ছে উপজেলার সাধারণ মানুষকে। রংপুর আবহাওয়া অফিসের তথ্য মতে, গত দুই সপ্তাহ ধরে তাপমাত্রার প্রকোপ বেড়েছে। লালমনিরহাটে তাপমাত্রা প্রতিনিয়ত ৩৬ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াস থাকছে। যা জেলায় চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা। আরও কয়েকদিন তাপপ্রবাহ থাকলে এর মাত্রা বাড়ার সম্ভাবনা আছে। তপ্ত দুপুরে গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছিলেন রিকশাচালক খালেক মিয়া। তিনি বলেন, রাস্তায় রিকশা চালানো যাচ্ছে না। মনে হচ্ছে রাস্তার পিচের গরমটা শরীর ঝলসে দিচ্ছে। লোকজন বেশি বের হয় না। আগে প্রতিদিন ৫০০-৬০০ টাকা আয় হলেও এখন ৩০০ টাকার নিচে নেমে এসেছে। ব্যবসায়ী সবুজ হোসেন বলেন, এমন খরতাপ আগে দেখা যেত না। গত দুই সপ্তাহ ধরে অতিরিক্ত তাপমাত্রা দেখা যাচ্ছে। রাস্তার ওপর দিয়ে হাঁটলে ঝলসে যাওয়ার মতো অবস্থা। যদি রোদ কমে বা বৃষ্টি আসে তবে একটু স্বস্তি পাওয়া যায়।লালমনিরহাট জেলা তথ্য অফিসার (অতিরিক্ত দায়িত্ব) শাহজাহান আলী জানান, লালমনিরহাট জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে জেলার সর্বত্র সচেতনতামূলক প্রচার অব্যাহত রয়েছে।
145
-
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহবায়ক কমিটি বাতিলের দ...
১ বছর আগে
-
সৈয়দপুরে বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোসলেম...
১ বছর আগে
-
ভূরুঙ্গামারীতে মাদ্রাসা সুপারের পদত্যাগের দাবীতে...
১ বছর আগে
-
নীলফামারীতে বাংলাদেশ খ্রীষ্টিয়ান এ্যাসোসিয়েশনের সম...
১ বছর আগে
-
ঘোড়াঘাটে আদিবাসী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও বাই...
১ বছর আগে
-
আনইজীবীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
১ বছর আগে
