বাংলাদেশ

পঞ্চগড়ে নদীর পানিতে পড়ে বৃদ্ধের মৃত্যু

অফিস   পঞ্চগড়

০২ জুলাই ২০২৪


| ছবি: প্রতিনিধিঃ

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ছাগল চড়াতে গিয়ে নদীর পানিতে পড়ে ফজল হোসেন (৮৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০২ জুলাই) দুপুরে জেলার উপজেলার চিলাহাটি ইউনিয়নের চর তিস্তাপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত বৃদ্ধ ফজল হোসেন একই ইউনিয়নের গুচ্ছগ্রামের মৃত আল মামুনের ছেলে।

স্থানীয়রা জানান, ওই বৃদ্ধ দীর্ঘদিন যাবৎ অসুস্থ্যতায় ভুগছিলেন। এর আগে বাড়িতে মাথা ঘুরে বেশ কয়েকবার পড়ে গিয়েছিলেন। মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে নিজের ছাগল নিয়ে চর তিস্তাপাড়া গ্রামে বুড়িতিস্তা নদীর পাশ দিয়ে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যাওয়ার সময় তিনি মাথা ঘুরে নদীর কিনারায় পড়ে গেলে নদীর পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা বেশ কিছু সময় পর দেখতে পেয়ে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।

চিলাহাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হারুন অর রশিদ ওই বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

162