বাংলাদেশ

মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   রংপুর

৩০ জুলাই ২০২৪


| ছবি: প্রতিনিধিঃ

' ভরবো মাছে মোদের দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের তারাগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন কর্মকর্তাবৃন্দ। মঙ্গলবার দুপুরে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে সম্মেলন কক্ষে মৎস সপ্তাহব্যাপী নানা কার্যক্রমের তথ্য সাংবাদিকদের জানান। ৩০ জুলাই হতে ৫ই আগস্ট মৎস সপ্তাহ দেশব্যাপী পালিত হবে। এরই অংশ হিসেবে তারাগঞ্জে মাইকিং এর মাধ্যমে প্রচার প্রচারণা, আলোচনা সভা, সুরক্ষা ও সমৃদ্ধি অর্জন, ব্যানার ফেস্টুন, র্যালী, উপকরণ বিতরণী অনুষ্ঠিত হবে।

মৎস অফিস সুত্রে জানা গেছে, উপজেলায় মাছের চাহিদা রয়েছে ৩ হাজার দুইশত পঞ্চান্ন মেট্রিক টন যার বিপরীতে উৎপাদন হচ্ছে ৩ হাজার একশ ঊনত্রিশ মেট্রিক টন। মৎস সমিতি রয়েছে ২৩টি, নিবন্ধিত দুটি, চাষী ২ হাজার নয়শ পঁচানব্বই জন। বাণিজ্যিক খামার ৮৫টি, মাছ চাষের পুকুর ৩হাজার দুইশ তেপ্পান্নটি, পোনা উৎপাদনে ৪২জন,  মৎসজীবি ছয়’শ জন। তবে বাস্তবায়নে প্রশিক্ষণ ও যুগোপযোগী প্রযুক্তির ব্যবহার আরও জোরদার করার আহবান জানিয়েছেন কর্মকর্তারা।

ওই সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান খায়রুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা হাবিবুর রহমান চৌধুরী, উপজেলা প্রেসক্লাব সহ বিভিন্ন সংগঠনের কর্মরত সাংবাদিক রহিদুল মিয়া, বিপ্লব হোসেন অপু, সিরাজুল ইসলাম বিজয়, শিপুল ইসলাম, নাহিদুজ্জামান, তারাজুল ইসলাম, খলিলুর রহমান, রহমত মন্ডল, আশরাফুল ইসলাম, সহিদুল ইসলাম, রাজ্জাক, প্রবীর কাঞ্চন প্রমুখ। 

129