বাংলাদেশ

ভূরুঙ্গামারীতে পুলিশের কম্বল বিতরন

নিজস্ব প্রতিবেদক   কুড়িগ্রাম

৩১ জানুয়ারী ২০২৪


| ছবি: 

কুড়িগ্রামের কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জেলা পুলিশের সহায়তায় চরাঞ্চলের প্রায় শতাধকি ব্যক্তির মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের দেবীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে খুশি হন আম্বিয়া, আয়শা ও তারা বানুসহ উপস্থিত সকলে। তারা পুলিশকে ধন্যবাদ দিয়ে বলনে, ‘প্রতিবার আমাদরে এখানে অনেক শীত পড়ে। ঠান্ডায় কাহিল থাকে চরের মানুষ । কিন্তু কেউ খোঁজ-খবর নেয় না। থানার পুলিশ এসে আমাদেরকে কম্বল দিলো। খুব খুশি হইছি। আল্লাহ্ উমার  (পুলিশের) ভালো করুক। এসময় কুড়গ্রিাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম এন্ড অবস্) সাজ্জাদ হোসেন, ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন, ওসি তদন্ত মামুন, ইউপি সদস্য সামছুল হোসেন সহ পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

159