বাংলাদেশ
উলিপুরে বন্যা কবলিত পরিবারের মাঝে চাল বিতরণ
০৩ জুলাই ২০২৪
কুড়িগ্রামের উলিপুরে বন্যা দুর্গত মানুষজনের মাঝে চাল বিতরণ করা হয়েছে। বুধবার (৩রা জুলাই) দুপুরে উপজেলার থেতরাই ইউনিয়নের ২নং হোকডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১০০ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সাজাদুর রহমান তালুকদার সাজু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতাউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের প্রকৌশলী রাজন রায়হান, থেতরাই ইউপি সদস্য অখিল চন্দ্র বর্মণ, আব্দুল হালিম সরকার, আনিছুর রহমান । উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতাউর রহমান বলেন, এ উপজেলায় ব্রহ্মপুত্র, ধরলা ও তিস্তা নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় প্রায় সাড়ে পাঁচ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এসব পানিবন্দি মানুষের জন্য আমাদের পক্ষ থেকে চাল, ডাল, তেল বিতরণ করা হচ্ছে। বন্যা দুর্গতরা যাতে খাদ্য সংকটে না পড়ে সেজন্য আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে।
164
-
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহবায়ক কমিটি বাতিলের দ...
১ বছর আগে
-
সৈয়দপুরে বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোসলেম...
১ বছর আগে
-
ভূরুঙ্গামারীতে মাদ্রাসা সুপারের পদত্যাগের দাবীতে...
১ বছর আগে
-
নীলফামারীতে বাংলাদেশ খ্রীষ্টিয়ান এ্যাসোসিয়েশনের সম...
১ বছর আগে
-
ঘোড়াঘাটে আদিবাসী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও বাই...
১ বছর আগে
-
আনইজীবীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
১ বছর আগে
