বাংলাদেশ

সৈয়দপুরে কাল্বের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধি সৈয়দপুর   নীলফামারী

০৬ জুলাই ২০২৪


| ছবি: সংগৃহীত

কাল্বভূক্ত শিক্ষক-কর্মচারী কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর রংপুর বিভাগের খেলাপি ঋণ থেকে উত্তরণের উপায়, কৌশল ও করণীয় বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুলাই) রংপুর বিভাগের (ক’ অঞ্চল) শিক্ষক-কর্মচারী কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড সমূহের আয়োজনে নীলফামারীর সৈয়দপুরে ইকু হেরিটেজ হোটেল এন্ড রিসোর্টের হলরুমে ওই সভার  অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নীলফামারী জেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান ও মশিউর রহমান কলেজের অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম। নীলফামারী জেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের নীলফামারী ক্লাস্টারের সহ-সভাপতি মো. মোজাফফর হোসেন কাজলের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে কাল্বভূক্ত শিক্ষক-কর্মচারী কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর রংপুর বিভাগের গোলাম কিবরিয়া, মো.পবারুল ইসলাম, সফিকুল ইসলাম,রেজাউল করিম রেজা, মঞ্জুরুল ইসলাম, আব্দুল মালেক, বুলবুল হোসেন, এশরাম হোসেন তালুকদার, গোলাম কিবরিয়া, নুরে আলম সিদ্দিকী সাজু, লুৎফর রহমান প্রমুখ বক্তব্য দেন।
 মতবিনিময় সভায় কাল্বভূক্ত শিক্ষক-কর্মচারী কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর রংপুর বিভাগে ঋণ নিয়ে  উদ্ভূত পরিস্থিতির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সভায় বক্তারা বলেন, আমরা কাল্বভূক্ত শিক্ষক-কর্মচারী কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর রংপুর বিভাগের শাখাগুলো থেকে নিয়মিত ঋণের মুনাফা পরিশোধ করা হয়েছে।  দি কো-অপারেটিভ ক্রেডিট  ইউনিয়ন লীগ অব বাংলাদেশ(কালব) থেকে আমাদের বিভাগের শাখাগুলোকে ঋণ খেলাপি হিসেবে  চিহ্নিত করে কালব থেকে নতুন করে কোন ঋণ ছাড় করা হচ্ছে না। ফলে আমরা সংগঠনের সদস্য শিক্ষক-কর্মচারীদের ঋণ প্রদান করতে পারছি না। সেই সঙ্গে গত বার্ষিক সাধারণ সভায় আমাদের ডাকা হয়নি। আমাদের জীবনবীমা নিয়েও জটিলতা সৃষ্টি হয়েছে। 
 

202