বাংলাদেশ
বানের পানিতে ডুবে সুন্দরগঞ্জে শিশুর মৃত্যু
০৯ জুলাই ২০২৪
গাইবান্ধার সুন্দরগঞ্জে বন্যার পানিতে ডুবে কাওসার আহমেদ (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার বেলকা ইউনিয়নের তালুক বেলকা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কাওসার আহমেদ ওই গ্রামের মো. আলী হোসেনের ছেলে।
স্বজন, স্থানীয় বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিলুল্যাহ সুত্রে জানা যায়, গত কয়েকদিনের টানা বর্ষণ ও উজানের ঢলে উপজেলার ৯টি ইউনিয়ন বন্যার পানিতে প্লাবিত হয়। এতে বেলকা ইউনিয়নের সবকটি ওয়ার্ডও প্লাবিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শিশু কাওসার বাড়িতে খেলাধুলা করছিলেন। এসময় পরিবারের লোকজনের অজান্তে বাড়ির দক্ষিণ পার্শ্বে জমে থাকা বন্যার পানিতে ডুবে যায়। পরে শিশু কাওসারকে পানিতে ভাসতে দেখে স্বজনরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বলেন, বন্যার পানিতে ডুবে কাওসার আহমেদ নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এঘটনায় সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
175
-
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহবায়ক কমিটি বাতিলের দ...
১ বছর আগে
-
সৈয়দপুরে বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোসলেম...
১ বছর আগে
-
ভূরুঙ্গামারীতে মাদ্রাসা সুপারের পদত্যাগের দাবীতে...
১ বছর আগে
-
নীলফামারীতে বাংলাদেশ খ্রীষ্টিয়ান এ্যাসোসিয়েশনের সম...
১ বছর আগে
-
ঘোড়াঘাটে আদিবাসী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও বাই...
১ বছর আগে
-
আনইজীবীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
১ বছর আগে