বিনোদন

আটাশির বন্যার কথা যা বললেন ফারুকী

ডেস্ক   ঢাকা

২৩ আগস্ট ২০২৪


| ছবি: সংগৃহীত

 

ভারতের উজান থেকে নেমে আসা ঢল ও ভারী বর্ষণে প্লাবিত বাংলাদেশের দক্ষিণাঞ্চল। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লাসহ বেশ কয়েকটি জেলায় প্রবল বন্যায় বিপর্যস্ত। খড়কুটোর মতো ভেসে গেছে বসতভিটা। মাথার ওপর আকাশ ছাড়া কোনো ছাদ নেই সেখানে। সেই ছাদও অনিরাপদ করে দিয়েছে টানা বৃষ্টি। একটু আশ্রয়ের খোঁজা দিশেহারা বন্যা কবলিতরা। সামাজিক মাধ্যম সয়লাব সেসব ছবিতে।

বন্যা পরিস্থিতির ভয়াবহ চিত্র দেখে বেদনার্ত বিনোদন অঙ্গনে তারকারা। নির্মাতা মস্তফা সরয়ার ফারুকীও ক্যামেরা থেকে চোখ সরিয়ে দৃষ্টি রেখেছেন বন্যা কবলিত অঞ্চলের দিকে। তবে তিনি দিয়েছেন সাহস। এ নির্মাতা মনে করছেন দেশের মানুষ এক হলে রুখে দেওয়া সম্ভব এই সংকট। বন্যা কবলিত অঞ্চলের কয়েকটি ছবি প্রকাশ করে ফারুকী নিজের ফেসবুকে লিখেছেন, ‘বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি মানুষের একতা। সেই আটাশির বন্যা থেকে দেখে আসছি। বিপদে আমরা একে অন্যের পাশেই থাকি।’

এরপর লেখেন, ‘জুলাই বিপ্লবের আগে এবং পরেও আমরা দেখিয়েছি। লেটস ডু ইট এগেইন। লেটস ফোকাস অন ফেনী, নোয়াখালী, কুমিল্লা, খাগড়াছড়ি। লেটস ওয়ার্ক টুগেদার।’ শেষ খবর পাওয়া পর্যন্ত ৯ জেলা বন্যাক্রান্ত। অনেক স্থানেই হয়ে গেছে যোগাযোগ বন্ধ। টান বৃষ্টিতে পরিস্থিতি যেন ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।

253