বিনোদন
শেষে এসে দুই নৌকায় পা তাপসের
০৫ সেপ্টেম্বর ২০২৪
এক নামেই সকলেই চেনেন গানবাংলার তাপসকে। যিনি একমাত্র আওয়ামী লীগের থিম সং বানিয়ে সাবেক প্রধানমন্ত্রীর সরাসরি নজড়ে আসেন। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে পতন ঘটার পর নিজের ওয়াল লাল করেন এবং আওয়ামী লীগ সরকারের থেকে মুখ ফিরিয়ে নেন। এর পরই গা ঢাকা দেন তিনি। শুধু তাই নয় বিভিন্ন সূত্রের খবরে জানা যায়, তিনি কোন এক সাবেক মন্ত্রীর জামাই ছিলেন। সেই সূত্র ধরে বঙ্গবন্ধুর শততম বার্ষিকীতে বিশাল অংকের বাজেট পান তিনি। যা স্বচক্ষে হাতিরঝিলে বিভিন্ন পয়েন্টে বিশাল আকারে অনুষ্ঠানের গানবাংলার লোগো চোখে পড়েছে।
তাপসের সঙ্গে ঘনিষ্টতায় ছিলেন শোবিজের একাধিক শিল্পীদের। যাদের নিয়ে দেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগের হয়ে অনুষ্ঠানের আয়োজনও করেছেন তিনি। গ্রুপে চিত্রনায়ক ফেরদৌস তাপসের লাল প্রোফাইলের স্ক্রিনশট শেয়ার করলে এরপর অরুণা মন্তব্য করেছেন এই বলে, ‘এই যে দেখুন সরকারের প্রিয় মানুষ তাপস (গান বাংলা)। বয়স যদি কম থাকতো পিটাইতে পিটাইতে বাবা ডাক শিখাইতাম।’
এমন মন্তব্য ফাঁশ হওয়ার পর ক্ষোভে ফুঁসে উঠছে সোশ্যাল হ্যান্ডেল। বিষয়টি কৌশিক হোসেন তাপসের নজরেও এসেছে। জানিয়েছেন প্রতিক্রিয়া। অরুণা বিশ্বাসের করা মন্তব্যের বিপরীতে তাপস এক ফেসবুক স্ট্যাটাসে লিখেন, ‘আমি তাপস, একজন শিল্পী, একই সাথে শতাধিক পেশাদার শিল্পীর শিল্প বিকাশের লক্ষ্যে কাজ করে চলেছি। মুখোশ পরতে না পেরে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও সব রক্তপাতের বিপক্ষে এবং মানবতার পক্ষে অবস্থান নেয়ায় আমাকে আলোর পথে ফিরিয়ে আনতে চেয়ে অরুণা বিশ্বাস যে ‘বাবা’ ডাক শেখাতে চাইলেন! আমি তো ছোটবেলা থেকেই জেনেছি, মহান আল্লাহর মতো আমারও বাবা এক, অদ্বিতীয়। কাজেই এই ডাকটি আমি ছোটবেলা থেকেই জানি। বরং ‘বাবা’ ডাকের মর্ম না বুঝলেই তো ছাত্রদের গায়ে গরম জল ঢেলে দেবার মতো ভয়ংকর ভাবনা প্রসব করা যায়!’
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ফাঁস হয় ‘আলো আসবেই’ নামে শিল্পীদের হোয়াটসঅ্যাপ গ্রুপের কথোপকথন। গ্রুপের কথোপকথনে আন্দোলনকারীদের গায়ে ‘গরম জল’ ঢেলে দেওয়ার কথা বলেছিলেন অরুণা বিশ্বাস। শুধু তাই নয়, প্রোফাইল লাল করার দায়ে সংগীতশিল্পী ও গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে ‘পেটানো’র আগ্রহও প্রকাশ করেছিলেন এই অভিনেত্রী।
এছাড়াও বিভিন্ন গ্রুপে গ্রুপে নজর রাখা হতো ছাত্র-জনতার আন্দোলনের ওপর। শুধু তাই নয়, সেখানে তারা আলোচনা করত কোথায়, কী করবে। আন্দোলনকে কেন্দ্র করে খোলা এই গ্রুপের অ্যাডমিন ছিল সংসদ সদস্য ও অভিনেতা ফেরদৌস, নায়ক রিয়াজ, অভিনেতা সাজু খাদেম ও অভিনেত্রী শামীমা তুষ্টি। এই গ্রুপের ১৭০টির মতো স্ক্রিনশট ঘুরছে সোশ্যালে মিডিয়াতে।
‘আলো আসবেই’ গ্রুপটিতে আরও ছিলেন সুবর্ণা মুস্তাফা, সোহানা সাবা, বিজরী বরকতুল্লাহ, আজিজুল হাকিম, স্বাগতা, বদরুল আনাম সৌদ, শমী কায়সার, তানভীন সুইটি, রওনক হাসান, মাসুদ পথিক, আশনা হাবীব ভাবনা, শামীমা তুষ্টি, জামশেদ শামীম, উর্মিলা কর, মামুনুর রশিদ, সাজু খাদেম, হৃদি হক, আশরাফ কবীর, দীপান্বিতা মার্টিন, সাইমন সাদিক, জুয়েল মাহমুদ, জায়েদ খান, ঝুনা চৌধুরী, লিয়াকত আলী লাকি, সৈয়দ আওলাদ, নূনা আফরোজ, রোকেয়া প্রাচী, গুলজার, এসএ হক অলীক, লিমন আহমেদ প্রমুখ।
246
-
হিন্দি ভাষায় বিহারে ‘তুফান’
১ বছর আগে
-
এরশাদের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন সালমান শাহর মা
১ বছর আগে
-
যৌন দৃশ্যের অভিনয় দেখতে চেয়েই অভিনেত্রীকে হেনস্তা!
১ বছর আগে
-
কোথায় আছেন পর্দার হাসিনা
১ বছর আগে
-
ছাত্রদের ওপর ‘গরম পানি’ ঢেলে দিতে বলেছিলেন যে কজন...
১ বছর আগে
-
কাজী নজরুল ইসলামের স্ত্রী চরিত্রে স্পর্শিয়া
১ বছর আগে
