আন্তর্জাতিক
এক্সক্লুসিভ : ভারতেই থাকবেন শেখ হাসিনা
০৯ আগস্ট ২০২৪
বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতেই থাকবেন। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন এর সহযোগী সংস্থা নিউজ-১৮ আজ শুক্রবার (৯ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তবে তিনি ভারতে রাজনৈতিক আশ্রয় নেবেন না। তার কাছে ভারতের যে ভিসা রয়েছে সেটির মাধ্যমে দেশটিতে অবস্থান করবেন।
নিউজ-১৮ এ ব্যাপারে বলেছে, “শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয়ের ব্যাপারে আমরা আমাদের সূত্রের মাধ্যমে জানতে পেরেছি— মনে রাখবেন এটি সিএনএন নিউজ-১৮ এর এক্সক্লুসিভ— বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে দীর্ঘ সময়ের জন্য অবস্থান করতে যাচ্ছেন। এর আগে জানানো হয়েছিল শেখ হাসিনা যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় পাওয়ার চেষ্টা করছেন।”
সংবাদমাধ্যমটি আরও বলেছে, “হাসিনা ভিসার মাধ্যমে ভারতে অবস্থান করবেন। কারণ আমাদের (ভারতের) কোনো শরণার্থী বা সাহায্যপ্রার্থীর আইন নেই।” নিউজ-১৮ এর সাংবাদিক জানিয়েছেন, “যুক্তরাজ্যে হাসিনা রাজনৈতিক আশ্রয় পাওয়ার চেষ্টা চালিয়েছিলেন সেটি আপাতত বাতিল করা হয়েছে। কারণ যুক্তরাজ্য এ ব্যাপারে কোনো ইতিবাচক সাড়া দেয়নি। এছাড়া যুক্তরাষ্ট্রও তার ভিসা বাতিল করেছে। হাসিনাকে আশ্রয় না দিতে যুক্তরাজ্যের উপর ইউরোপের অন্যান্য দেশগুলো চাপ দিচ্ছে। তবে ভারত সরকার শেখ হাসিনাকে বলেছে যে যতদিন পর্যন্ত তিনি ভবিষ্যত পরিকল্পনা ঠিক না করছেন ততদিন পর্যন্ত তিনি ভারতেই অবস্থান করতে পারবেন।”
সূত্র: সিএনএন নিউজ-১৮
199
-
ড. ইউনূসের সরকারের প্রতি ১৯৮ বিশ্বনেতার দৃঢ় সমর্থন
১ বছর আগে
-
মসজিদে ঢুকে মুসলিমদের মারার হুমকি বিজেপি নেতার
১ বছর আগে
-
পবিত্র ঈদে মিলাদুন্নবী ১৬ সেপ্টেম্বর
১ বছর আগে
-
জাতিসংঘকে জুলাই-আগস্টের সহিংসতা তদন্তের অনুরোধ ড....
১ বছর আগে
-
শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেলেন চার ফি...
১ বছর আগে
-
নেপালকে উড়িয়ে ইতিহাস গড়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
১ বছর আগে