আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের সীমান্তের কাছে চীন-রাশিয়ার সামরিক মহড়া
২৫ জুলাই ২০২৪
যুক্তরাষ্ট্রের আলাস্কা উপকূলের কাছে বেরিং সাগর ও উত্তর প্রশান্ত মহাসাগরে যৌথ সামরিক মহড়া চালিয়েছে রাশিয়া ও চীন। অতীতে দেশ দুইটি একসঙ্গে অনেক সামরিক মহড়া চালিয়েছে। তাছাড়া বেরিং সাগরের ওপর দিয়ে প্রায়ই যুদ্ধবিমান উড়ায় রাশিয়া। তবে বুধবারই প্রথমবারের মতো রাশিয়া ও চীন উত্তর প্রশান্ত মহাসাগরীয় এলাকায় বোমারু বিমান দিয়ে মহড়া চালায়। মস্কো ও বেইজিং এর পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের এই মহড়া তৃতীয় কোনো দেশকে উদ্দেশ্য করে চালানো হয়নি। যুক্তরাষ্ট্র-কানাডিয়ান উত্তর আমেরিকা মহাকাশ প্রতিরক্ষা কমান্ড জানিয়েছে, বোমারুবিমানগুলো আন্তর্জাতিক আকাশ সীমানার মধ্যেই ছিল ও এগুলো কোনো হুমকি তৈরি করেনি। তবে আলাস্কার সিনেটর লিসা মুরকোভস্কি এই ঘটনাকে প্রতিপক্ষের অভূতপূর্ব উসকানি বলে বর্ণনা করেছেন।
চীনের পক্ষ থেকে বলা হয়েছে, এই মহড়ার সঙ্গে বর্তমান বিশ্ব ও আঞ্চলিক পরিস্থিতির কোনো সম্পর্ক নেই। ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই রাশিয়া ও চীনের মধ্যে সম্পর্ক জোরালো হয়েছে। বেড়েছে দুই দেশের বাণিজ্য।
199
-
ড. ইউনূসের সরকারের প্রতি ১৯৮ বিশ্বনেতার দৃঢ় সমর্থন
১ বছর আগে
-
মসজিদে ঢুকে মুসলিমদের মারার হুমকি বিজেপি নেতার
১ বছর আগে
-
পবিত্র ঈদে মিলাদুন্নবী ১৬ সেপ্টেম্বর
১ বছর আগে
-
জাতিসংঘকে জুলাই-আগস্টের সহিংসতা তদন্তের অনুরোধ ড....
১ বছর আগে
-
শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেলেন চার ফি...
১ বছর আগে
-
নেপালকে উড়িয়ে ইতিহাস গড়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
১ বছর আগে