আন্তর্জাতিক
শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেলেন চার ফিলিস্তিনি সাংবাদিক
২৮ আগস্ট ২০২৪
২০২৪ সালের শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোননয়ন পেয়েছেন চার ফিলিস্তিনি সাংবাদিক। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান বর্বরতা নিয়ে অকুতোভয় সাংবাদিকতার জন্য তারা মনোনয়ন পেয়েছেন। খবর এক্সপ্রেস ট্রিবিউনের। মনোনয়ন পাওয়া ফিলিস্তিনি চার সাংবাদিক হলেন— বর্ষীয়ান সাংবাদিক ওয়ায়েল আল–দাহদৌহ, সাংবাদিক ও অধিকারকর্মী বিশাস ওউদা, আলোকচিত্রী মোতাজ আজাইজা ও টিভি সাংবাদিক হিন্দ খৌদারি। গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় চলমান ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনীর চলমান এই হত্যা ও ধ্বংসযজ্ঞের খবর বিশ্ববাসীর কাছে তুলে ধরেছেন এই চার সাংবাদিক। উল্লেখ্য, বিশ্বে শান্তি ও মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করা ব্যক্তি ও সংগঠনকে প্রতি বছর শান্তিতে নোবেল পুরস্কার নরওয়েজিয়ান নোবেল কমিটি। চলতি বছরের বিজয়ীর নাম ঘোষণা হবে ১১ অক্টোবর। ১০ ডিসেম্বর হবে পুরস্কার প্রদান অনুষ্ঠান। চলতি বছরের শান্তিতে নোবেল পুরস্কারের জন্য ২৮৫টি মনোনয়ন জমা পড়েছে। এর মধ্যে রয়েছে ১৯৬ ব্যক্তি ও ৮৯টি সংগঠন।
230
-
ড. ইউনূসের সরকারের প্রতি ১৯৮ বিশ্বনেতার দৃঢ় সমর্থন
১ বছর আগে
-
মসজিদে ঢুকে মুসলিমদের মারার হুমকি বিজেপি নেতার
১ বছর আগে
-
পবিত্র ঈদে মিলাদুন্নবী ১৬ সেপ্টেম্বর
১ বছর আগে
-
জাতিসংঘকে জুলাই-আগস্টের সহিংসতা তদন্তের অনুরোধ ড....
১ বছর আগে
-
নেপালকে উড়িয়ে ইতিহাস গড়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
১ বছর আগে
-
যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত হবে আওয়ামী লীগ!
১ বছর আগে
