মতামত
প্রাণী সম্পদ ও যুব উন্নয়ন কর্মকর্তার তারাগঞ্জে বিদায়ী ও বদলি জনিত সংবর্ধনা অনুষ্ঠিত
১৫ জুলাই ২০২৪
রংপুরের তারাগঞ্জ অফিসার্স ক্লাবের আয়োজনে কর্মকর্তাদের বিদায় ও সংবর্ধণা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল রানা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান লিটন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভুমি জিন্নাতুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান খায়রুল আলম, মোকার্রমা আক্তার, সাবেক ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াছমিন, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আলী হোসেন। অফিসার্স ক্লাবের আয়োজনে কর্মকর্তাদের বিদায় ও বদলি সংবর্ধণা অনুষ্ঠানে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ফজলুল করিম, যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কাশেমকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল রানা, সহকারি কমিশনার ভুমি জিন্নাতুল ইসলাম, কৃষি অফিসার ধীবা রাণী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলতাফ হোসেন, সমাজসেবা কর্মকর্তা শাহ মাহামুদুল হক, সমবায় কর্মকর্তা শারমিন আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা তাহমিনা আক্তার নিপা।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রাসেল, আফজালুল হক সরকার, ইদ্রিস উদ্দিন, কুমারেশ রায়, আল ইবাদত হোসেন গণমাধ্যমকর্মী প্রমুখ। আলোচনা সভা শেষে বিদায় ও বদলি জনিত উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ফজলুল করিম, যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কাশেমকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা তুলে দেন অতিথিবৃন্দ।
310
-
চমক দেখাবেন ড. ইউনূস বহর নিয়ে যাবেন জাতিসংঘে
১ বছর আগে
-
সৈয়দপুরে বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমানের ইন্তে...
১ বছর আগে
-
বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস
১ বছর আগে
-
সংকট উত্তরণে দ্রুত চেইন অব কমান্ড প্রতিষ্ঠার চেষ্ট...
১ বছর আগে
-
মোবাইল ইন্টারনেট চালু হবে কবে জানালেন পলক
১ বছর আগে
-
রতন সরকারের মৃত্যু বার্ষিকীতে দৈনিক সকালের বাণীর ব...
১ বছর আগে