মতামত
রতন সরকারের মৃত্যু বার্ষিকীতে দৈনিক সকালের বাণীর বিনম্র শ্রদ্ধা
১৪ জুলাই ২০২৪
লাল বুম হাতে সংবাদের খোঁজে আর দেখা যায় না রতন সরকারকে। উত্তরের সাংবাদিকতা জগতের এই নক্ষত্র হারিয়ে যাবার বছর পুর্ণ হলো। রতন সরকারের মৃত্যু বার্ষিকী নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর সাথে নানান স্মৃতি শেয়ার করে আত্মার শান্তি কামনা করছেন সহকর্মীরা। অনেকেই লিখেছেন- নির্ভীক, সৎ ও সাহসী সাংবাদিক ছিলেন তিনি। তার মতো সাংবাদিকি এখন সমাজে বিরল হয়ে যাচ্ছে।
গতবছরের ১৩ জুলাই তিস্তা বাঁচাও আন্দোলনের প্রতিনিধি দলের সঙ্গে ঢাকায় আলোচনায় অংশ নিয়ে সৈয়দপুর হয়ে রংপুর ফিরে সবাই মিলে চা খাওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন। পরে সন্ধ্যায় স্ট্রোক করলে নেওয়া হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। পরদিন নীলফামারী আলিয়া মাদরাসা মাঠে জানাজা শেষে কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয় তাকে।
রতন সরকার নীলফামারী শহরের প্রগতি পাড়ায় জন্মগ্রহণ করেন। পেশাগত জীবনে রতন সরকার ১৯৯০ সালে নীলফামারী থেকে প্রকাশিত নীলসাগর পত্রিকায় কাজ করার মধ্য দিয়ে সাংবাদিকতা পেশায় যুক্ত হন। এরপর তিনি দৈনিক করতোয়া, আমাদের সময়, খোলা কাগজ, রংপুর থেকে প্রকাশিত দৈনিক বিজলী পত্রিকায় কাজ করেন। এছাড়াও রতন সরকার তিনি এটিএন বাংলা, এটিএন নিউজ, সিএসবি নিউজ, ডিবিসি ও সবশেষ তিনি সময় সংবাদের রংপুর ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
রংপুর মহানগরীর ক্যান্টনমেন্ট এলাকায় ভাড়া বাসায় থাকতেন সিনিয়র এ সাংবাদিক। মৃত্যুকালে তিনি মা-বাবা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন তিনি। অসময়ে তাঁর এই চলে যাওয়ায় উত্তরের সাংবাদিক জগতে এক অপুরণীয় ক্ষতি। তাই রতন সরকারের মৃত্যু বার্ষিকীতে দৈনিক সকালের বাণীর বিনম্র শ্রদ্ধা।
222
-
চমক দেখাবেন ড. ইউনূস বহর নিয়ে যাবেন জাতিসংঘে
১ বছর আগে
-
সৈয়দপুরে বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমানের ইন্তে...
১ বছর আগে
-
বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস
১ বছর আগে
-
সংকট উত্তরণে দ্রুত চেইন অব কমান্ড প্রতিষ্ঠার চেষ্ট...
১ বছর আগে
-
মোবাইল ইন্টারনেট চালু হবে কবে জানালেন পলক
১ বছর আগে
-
প্রাণী সম্পদ ও যুব উন্নয়ন কর্মকর্তার তারাগঞ্জে ব...
১ বছর আগে