মতামত

সৈয়দপুরে বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমানের ইন্তেকাল

তোফাজ্জল হোসেন লুতু ,সৈয়দপুর   নীলফামারী

২৭ আগস্ট ২০২৪


| ছবি: প্রতিনিধিঃ

নীলফামারীর সৈয়দপুর শহরের বঙ্গবন্ধু সড়কে অবস্থিত নিউ মিলেনিয়াম কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং সৈয়দপুর প্রবীণ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । তিনি গতকাল সোমবার দিবাগত রাত এগারটায়  দিনাজপুর এম এ রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্যক আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙখী ও বহু গুনগ্রাহী রেখে গেছেন। 
মঙ্গলবার (২৭ আগস্ট) বাদ জোহর সৈয়দপুর দারুল উলুম মাদ্রাসা মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তাঁর জানাজার নামাজে শহরের সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরে মরহুমকে শহরের হাতীখানা কবরস্থানে দাফন করা হয়েছে।
উল্লেখ্য, মরহুম বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা ডেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) এর প্রধান প্রকৌশলী ও পরিচালক মো. হাবিবুর রহমানের বাবা এবং শহরের বঙ্গবন্ধু সড়কের এস.এম মেডিকেল স্টোরের স্বত্ত্বাধিকারী শাহিবুল ইসলাম লেবু’র শ্বশুর।
তাঁর মৃত্যুতে টিএমএসএস এর নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে আরা বেগম, নীলফামারী-৪ আসনের সাবেক সংসদ আলহাজ¦ মো. শওকত চৌধুরী, বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি আলহাজ¦ মো. আব্দুল গফুর সরকার ও সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. মুহাম্মদ এনামুল হক, বিশিষ্ট মো. শিল্পপতি জিকরুল হক, বিশিষ্ট ব্যবসায়ী মো. মাজেদুল ইসলাম, সৈয়দপুর পৌরসভার কাউন্সিলর বেলাল আহমেদ, সাপ্তাহিক জনসমস্যা সম্পাদক প্রভাষক শওকত হায়াৎ শাহ্, সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু প্রমুখ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

201