খেলা
অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের ক’ ঘন্টা আগে রেল নেটওয়ার্কে হামলা
২৬ জুলাই ২০২৪
এবারের অলিম্পিক আয়োজনকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার সতর্ক সংকেত আগেই পেয়েছিল ফ্রান্স সরকার। সে কারণেই ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নিয়েছিল ফ্রান্স সরকার। রাজধানী প্যারিসের প্রায় ৫০ হাজারের কাছাকাছি পুলিশ নিরাপত্তার দায়িত্ব পালন করছে। ১০ হাজার সেনা সদস্যও মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি বিভিন্ন বেসরকারি নিরাপত্তা সংস্থাও অলিম্পিকে নিরাপত্তার দায়িত্ব পালন করছে। তবে এতো কঠোর নিরাপত্তা ব্যবস্থার পরও প্যারিসকে নিরাপদ রাখতে পারেনি।
অলিম্পিকের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ঘটেছে বড় ধরণের বিপর্যয়। বৃহস্পতিবার রাতেই প্যারিসের সঙ্গে ফ্রান্সের অন্যান্য শহরের যোগাযোগের জন্য রেল নেটওয়ার্কে রেল নেটওয়ার্কে হামলা চালায় দুষ্কৃতকারীরা। রাতের অন্ধকারে বেশ কয়েক জায়গায় ট্রেনে আগুন লাগিয়ে দেওয়া হয়। ফ্রান্সের রেলের অ্যাটলান্টিক, নর্দান এবং ইস্টার্ন শাখা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।দুষ্কৃতকারীদের হামলায় বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্যারিসের দ্রুতগতির রেল নেটওয়ার্ক।
এ ঘটনায় ফ্রান্সের আট লাখ রেলযাত্রী ভোগান্তিতে পড়েছেন। প্যারিসের সঙ্গে ইউরোপের বিভিন্ন দেশের দ্রুতগতির ইউরো ট্রেনের যোগাযোগ ব্যবস্থাও ভেঙ্গে পড়েছে। প্রতিটি ট্রেন স্টেশনে হাজার হাজার মানুষ পড়েছে ভোগান্তিতে। রেল নেটওয়ার্কে সন্ত্রাসী হামলায় আগামী কয়েক দিন ট্রেনে যাতায়াত এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। ফ্রান্সের পরিবহনমন্ত্রী পাত্রিস ভারগিরাত বলেছেন, পুরো নেটওয়ার্ক আবার স্বাভাবিক করতে সপ্তাহখানেক সময় লাগবে। এখনো পর্যন্ত রেল নেটওয়ার্কে এই হামলার দায় কোনো গোষ্ঠী স্বীকার করেনি। ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী এমিলি কাস্তেরা বলেছেন, ‘এই হামলার খবর আমাকে রীতিমতো হতবাক করে দিয়েছে। পুরো ব্যাপারটিই ধ্বংসাত্মক।
তবে এই হামলায় আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী গাব্রিয়েল আত্তাল। একই সঙ্গে তিনি দ্রুতই হামলাকারীদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করার কথাও বলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আত্তাল এক পোস্টে লিখেছেন-‘আমাদের গোয়েন্দা সংস্থা আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই অপরাধীদের খুঁজে বের করা এবং শাস্তি দেওয়ার কাজ শুরু করেছে।’
202
-
নেইমারের মাঠে ফেরার অপেক্ষা আরও বাড়ছে
১ বছর আগে
-
কালীগঞ্জে সিক্সার সেট ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বো...
১ বছর আগে
-
বাংলাদেশ ক্রিকেট দলকে সংবর্ধনা দেবে সরকার
১ বছর আগে
-
নাহিদ রানার গতি নিয়ে যা বললেন আকবর
১ বছর আগে
-
রংপুর জাতীয় ক্রিকেট দল ম্যানেজার পদ থেকে বাদ পড়া ব...
১ বছর আগে
-
শেখ হাসিনার পতন, বিসিবি-বাফুফেতে কী হবে পাপন-সালাউ...
১ বছর আগে