খেলা
অভিষেকে ৭ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন ক্যাসেল
২৫ জুলাই ২০২৪
ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে ক্রিকেটে পথ চলা শুরু করেছেন চার্লি ক্যাসেল। অভিষেকেই ৭ উইকেট শিকার করেছেন এই স্কটিশ পেসার। তাতে গড়েছেন বিশ্ব রেকর্ড। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ ২-এর ম্যাচে এমন বিধ্বংসী বোলিং করেন ক্যাসেল। ডান্ডিতে ওমানের বিপক্ষে স্রেফ ৫.৪ ওভার বোলিং করেই তিনি ৭ উইকেট শিকার করেন ২১ রানে। ওয়ানডে ক্রিকেটের ৫৩ বছরের ইতিহাসে এই প্রথম কোনো বোলার অভিষেকে ৭ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন।
৭ উইকেট নিয়ে অনন্য নজির গড়া ক্যাসেলের এটি অভিষেক ওয়ানডে ও অভিষেক আন্তর্জাতিক ম্যাচ তো বটেই, স্বীকৃত ক্রিকেটেই তার প্রথম ম্যাচ ছিল এটি। অভিষেকে সেরা বোলিংয়ের আগের রেকর্ডটি ছিল কাগিসো রাবাদার। ২০১৫ সালে মিরপুরে হ্যাটট্রিকসহ ১৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকান এই পেসার। অভিষেকে ৬ উইকেট নেওয়া বোলার আর একজনই। ২০০৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে ২৩ রানে ৬ উইকেট নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ফিদেল এডওয়ার্ডস। অভিষেকে ৫ উইকেট আছে আরও ১২ বোলারের।
241
-
নেইমারের মাঠে ফেরার অপেক্ষা আরও বাড়ছে
১ বছর আগে
-
কালীগঞ্জে সিক্সার সেট ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বো...
১ বছর আগে
-
বাংলাদেশ ক্রিকেট দলকে সংবর্ধনা দেবে সরকার
১ বছর আগে
-
নাহিদ রানার গতি নিয়ে যা বললেন আকবর
১ বছর আগে
-
রংপুর জাতীয় ক্রিকেট দল ম্যানেজার পদ থেকে বাদ পড়া ব...
১ বছর আগে
-
শেখ হাসিনার পতন, বিসিবি-বাফুফেতে কী হবে পাপন-সালাউ...
১ বছর আগে
