খেলা

রংপুর জাতীয় ক্রিকেট দল ম্যানেজার পদ থেকে বাদ পড়া বিথীকে পুনর্বহালের আশ্বাস

নিজস্ব প্রতিবেদক   রংপুর

০৭ আগস্ট ২০২৪


| ছবি: প্রতিনিধিঃ

কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের পরিবারের প্রতি সহমর্মিতা জানানোয় রংপুর বিভাগীয় জাতীয় ক্রিকেট দলের ম্যানেজার পদ থেকে অব্যাহতি পাওয়া আরিফা জাহান বীথিকে পুনর্বহাল করা হচ্ছে। ক্রিকেট উপকমিটির সদস্যসচিব শামসুজ্জামান বুধবার সন্ধ্যায় এই আশ্বাস দেন। এর আগে ৩০ জুলাই জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক, বিসিবির পরিচালক এবং জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলামের নির্দেশে বীথিকে অব্যাহতি দেওয়া হয়। এই কর্মকর্তার ফোন বন্ধ পাওয়া গেছে। 

বীথি একজন নারী ক্রিকেটার। ইনজুরির কারণে দুর্ভাগ্যজনকভাবে ক্রিকেট ক্যারিয়ার খুব বেশি দীর্ঘ হয়নি তার। রংপুর বিভাগীয় দলের পাশাপাশি ঢাকা প্রিমিয়ার লীগ ও প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন তিনি। তাছাড়া ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাব, কলাবাগান ও রায়েরবাজার দলে একজন উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবেও খেলেছেন বীথি। তবে খেলা ছাড়লেও ক্রিকেটের সঙ্গে তার সম্পর্ক শেষ হয়ে যায়নি। নিজে রংপুরে গড়ে তুলেছেন নারীদের জন্য দেশের প্রথম ক্রিকেট একাডেমি ‘ওমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমি’। বীথি প্রতিষ্ঠানটির পরিচালক।  একজন মানবিক হৃদয়ের অধিকারী বীথি। তিনি নিদারুণ কষ্টে থাকা নানা শ্রেণিপেশার অসহায় মানুষের জন্য কাজ করেন। অভাবী পরিবারের শিক্ষার্থীদের কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানোসহ তার হাত ধরে অনেকেই পেয়েছেন পথের দিশা। করোনাকালে মানুষ যখন ঘরবন্দি, বীথি তখন ভয়কে পেছনে ফেলে তার সাধ্য অনুযায়ী খাবার হাতে নিয়ে ঘুরে বেরিয়েছেন রংপুর নগরীর পাড়ায় পাড়ায়। একটিমাত্র ফোনকলেই রংপুরের গর্ভবতী মায়েদের ঘরে বিনামূল্যে পৌঁছে গেছে খাবার। তার এসব উদ্যোগ ব্যাপক সাড়া ফেলে।

220