খেলা

সৈয়দপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক  বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

তোফাজ্জল হোসেন লুতু ,সৈয়দপুর   নীলফামারী

১৬ জুলাই ২০২৪


| ছবি: প্রতিনিধিঃ

নীলফামারীর সৈয়দপুরে উপজেলা পর্যায়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই)  বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠনের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াদ আরফান সরকার রানা এবং বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মো. মহসিন মন্ডল মিঠু। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের সাবেক চেয়রাম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিন। সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুর-ই- আলম সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা শিক্ষা অফিসার মো. জাকির হোসেন সরকার।
বোতলাগাড়ীসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল মালেকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন  পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বাবু প্রমুখ।
 অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম, উপজেলা সহকারী  শিক্ষা অফিসার মুসারাত জাহান, মিজানুর রহমান, মরিয়ম নেছা, ইউপি চেয়ারম্যান ডা. মো. শাহাজাদা সরকার, মনিরুজ্জামান জুনসহ  বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য সহকারি শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। 
গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় উপজেলার হাজারীহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল বনাম কুজিপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল অংশ নেয়। এতে কুজিপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল হাজারীহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দলকে ৩-১  হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। রানার্স আপ হয়েছে হাজারীহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় দল।
আর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম বোতলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল পরস্পরের মুখোমুখি হয়। এতে পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল ১-০ গোলে বোতলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দলকে পরাজিত হয়ে চ্যাম্পিয়ন হয়েছে। রানার্স আপ হয়েছে বোতলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় দল।
 গতকালকের ফাইনাল খেলা পরিচালনা করেন শ^াষকান্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বাদল ও সহকারি শিক্ষক কয়া নং-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আখেরুজ্জামান আপেল। সহকারি রেফারির হিসেবে ছিলেন সরকারি শিক্ষক আরিফ রাশেদ ও মাহামুদে রাসুল। আর টুর্নামেন্টের সার্বিক দায়িত্বে রয়েছেন নয়াটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম রাজু ও তিনপাই বেলপুকুর-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) এম ওমর ফারুক। এর আগে গত ১৪ জুলাই সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ¦ মো. সিদ্দিকুল আলম সিদ্দিক ।

228