লাইফস্টাইল
কাঁঠালের মজাদার ডেজার্ট
২৫ জুলাই ২০২৪
মৌসুমী ফল কাঠাঁল প্রায় সবারই পছন্দ। কাঁচা কিংবা পাকা কাঁঠাল, দুটো দিয়েই মজার সব আইটেম বানিয়ে ফেলা যায়। এবার দেখে নিন কাঠাঁলের সুস্বাদু ডেজার্ট রেসেপি। এটি অনেক সহজ ও স্বাস্থ্যকর একটি রেসেপি।উপকরণ: বিচি ছাড়ানো পাকা কাঁঠালের ২০ কোয়া, চিনি, কর্ন ফ্লাওয়ার, ২ টেবিল চামচ ঘি, নারকেলের গুঁড়া। প্রস্তুত প্রণালী: বিচি ছাড়ানো ২০ কোয়া পাকা কাঁঠালের সঙ্গে ১ কাপ পানি মিশিয়ে ব্লেন্ড করে নিন। মিশ্রণটি চুলায় বসিয়ে মাঝারি আঁচে নাড়তে থাকুন। ফুটে উঠলে স্বাদ মতো চিনি দিন। চিনি না গলা পর্যন্ত নাড়তে থাকুন। এরপর আধা কাপ কর্ন ফ্লাওয়ার সামান্য পানি দিয়ে গুলে দিয়ে দিন। নাড়তে নাড়তে মিশ্রণটি ঘন হয়ে গেলে ২ টেবিল চামচ ঘি দিয়ে নাড়তে থাকুন অনবরত। প্যান থেকে উঠে আসছে এমন মনে হলে নামিয়ে বেকিং পেপার বিছানো একটি ট্রেতে ঢেলে দিন। ঠান্ডা হওয়ার পর নারকেলের গুঁড়ায় ছিটিয়ে পিস করে কেটে নিন।
186
-
হলুদের রয়েছে বিস্ময়কর স্বাস্থ্য উপকারিতা
১ বছর আগে
-
লেবু খেলে অ্যাসিডিটি, পরিবর্তে কী খাবেন?
১ বছর আগে
-
যেভাবে মানুষের মস্তিষ্কে প্লাস্টিক জমা হচ্ছে
১ বছর আগে
-
নারীর পেটের স্বাস্থ্য ভালো রাখবে যে ৫ খাবার
১ বছর আগে
-
নারিকেল দিবসে রান্নায় নারিকেল
১ বছর আগে
-
যে নীতি মানলে দাম্পত্য সম্পর্ক মজবুত হবে
১ বছর আগে