লাইফস্টাইল
নারিকেল দিবসে রান্নায় নারিকেল
০২ সেপ্টেম্বর ২০২৪
আপনি কি জানেন আজ বিশ্ব নারিকেল দিবস? শুনতে অদ্ভুত লাগলেও প্রতি বছর ২ সেপ্টেম্বর এশিয়ান-প্যাসিফিক অঞ্চলে মূলত এই দিনটি পালিত হয়। প্রথমবার ২০০৯ সালে পালন করা হয়। নারিকেলের পুষ্টি ও বাণিজ্যিক লাভ সম্পর্কে জন সচেতনতা গড়ে তোলার জন্যই দিবসটি পালিত হয়ে থাকে। নারিকেল তো আমরা হরহামেশাই পিঠা, হালুয়া, পায়েশজাতীয় মিষ্টি তৈরিতে ব্যবহার করি। কিন্তু এর পুষ্টিগত দিক কতটা জানি আমরা? নারিকেলের মধ্যে থাকে ফাইবার, দস্তা, প্রোটিন, কার্বোহাইড্রেট, ম্যাঙ্গানিজ, ফসফরাস, ইত্যাদি। শারিরীক দুর্বলতায় বা পেটের সমস্যা হলে ডাবের পানি ভীষণই উপকারী। হার্ট ভালো রাখতে সাহায্য করে নারিকেল পাশাপাশি রক্তে ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণ করে, হাড় শক্ত করে। ত্বক, চুল ভালো রাখতেও এই তেলের জুড়ি নেই। চলুন এই বিশেষ দিনে জেনে নেয়া যাক নারিকেল দিয়ে রান্না করা যায় এমন দুটো রেসিপি।
নারিকেল দিয়ে মুরগি
যা লাগবে
দেশি মুরগি ১টি, নারিকেল ১ কাপ টুকরা করে কাটা, আধা কাপ নারিকেল বাটা, ২টি পেঁয়াজ কুচি, আদা ও রসুন বাটা ১ টেবিল-চামচ, হলুদ গুঁড়া ১ চা-চামচ, মরিচ গুঁড়া ১ চা-চামচ, ধনে গুঁড়া আধা চা-চামচ, জিরা গুঁড়া আধা চা-চামচ, গরম মসলা গুঁড়া আধা চা-চামচ, লবণ স্বাদমতো, তেল ১ কাপ, পানি পরিমাণ মতো।
যেভাবে করবেন
একটি হাঁড়ি চুলায় বসিয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে নিন। এবার নারিকেল বাদে একে একে সব উপকরণ দিয়ে অল্প একটু পানি দিয়ে কষিয়ে মুরগি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিন।
তারপর নারিকেল দিয়ে কষিয়ে আরও একটু পানি যোগ করে ঢেকে দিন। সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিন। গরম ভাত ও পোলাও দিয়ে পরিবেশন করুন নারিকেল মুরগি।
নারিকেলের ভর্তা
যা লাগবে
কোরানো নারিকেল- আধা কাপ, রসুন- ২টি, শুকনা মরিচ- ২/৩টি,
কাটা পেঁয়াজ- দেড় চা চামচ, সরিষার তেল- ১ চা চামচ, লবণ- স্বাদ অনুযায়ী।
যেভাবে তৈরি করবেন :
একটি ফ্রাই প্যানে রসুন, পেঁয়াজ কুচি ও লাল মরিচ ভেজে নিন। ভাজা পেঁয়াজ, রসুন, লাল মরিচ, কোরানো নারিকেল ও লবণ একসঙ্গে পাটায় বেটে নিন। এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
189
-
হলুদের রয়েছে বিস্ময়কর স্বাস্থ্য উপকারিতা
১ বছর আগে
-
লেবু খেলে অ্যাসিডিটি, পরিবর্তে কী খাবেন?
১ বছর আগে
-
যেভাবে মানুষের মস্তিষ্কে প্লাস্টিক জমা হচ্ছে
১ বছর আগে
-
নারীর পেটের স্বাস্থ্য ভালো রাখবে যে ৫ খাবার
১ বছর আগে
-
যে নীতি মানলে দাম্পত্য সম্পর্ক মজবুত হবে
১ বছর আগে
-
ভালোবাসাই পারে মস্তিষ্কের অন্ধকারাচ্ছন্ন অঞ্চল আলো...
১ বছর আগে
