লাইফস্টাইল
ভালোবাসাই পারে মস্তিষ্কের অন্ধকারাচ্ছন্ন অঞ্চল আলোকিত করতে
২৮ আগস্ট ২০২৪
ইংরেজিতে একটি শব্দমালা প্রচলিত রয়েছে ‘বাটারফ্লাইজ ইন স্টম্যাক’। ভালোবাসার মানুষ দেখলে কিংবা তার কাছাকাছি গেলে অনেকসময় এরকম হয়ে থাকে। লজ্জা, ভয় আর আতঙ্ক মেশানো একটা অনুভূতি পেটের ভেতর গোলমেলে পরিস্থিতি সৃষ্টি করে। একেই বলা হয় বাটারফ্লাই ইন স্টম্যাক। পেটের ব্যাপারটি সহজ হলেও মাথার খেলা আরও জটিল। ভালোবাসা প্রভাব ফেলে মস্তিষ্কেও। একদল গবেষক প্রমাণ করেন, মস্তিষ্কের অন্ধকারাচ্ছন্ন বিভিন্ন প্রকোষ্ঠ আলোকময় করে তুলতে পারে একমাত্র ভালোবাসা।

ভালোবাসার মানুষটিকে দেখে মস্তিষ্কের ভিতর যে জটিল ক্রিয়াকলাপ চলে তা খালি চোখে বোঝার উপায় নেই। ‘সেরিব্রাল কর্টেক্স’ জার্নালে প্রকাশিত গবেষণাপত্রে এমনটাই বলা হয়েছে। তবে ভালোবাসা বলতে যে কেবল নারী-পুরুষের প্রেম বোঝানো হয় এমনটা নয়। এটি একজন মানুষের প্রতি অন্য একজন মানুষের ভালোবাসা কিংবা প্রকৃতি বা পোষ্যের প্রতি ভালোবাসাও হতে পারে। আবার স্রস্টার প্রতি ভালোবাসাও হতে পারে।
মস্তিষ্কের এই জটিল কার্যকলাপ মাপার জন্য ফিনল্যান্ডের একদল গবেষক ‘ফাংশনাল ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং’ বা (এফএমআরআই)- প্রযুক্তির সাহায্য নিয়েছিলেন। সেখানেই ভালবাসার নানা রকম প্রকারভেদ এবং তার ফলাফলের হদিস পাওয়া গিয়েছে। এতে ধরা পড়েছে বিভিন্ন পরিবেশ ও পরিস্থিতিতে থাকা মানুষ ও ভালবাসার সঙ্গে তাঁদের মস্তিষ্কের সংযোগও। ভালোবাসার হেরফেরে মস্তিষ্কের নানা জায়গায় যে ছোট ছোট ‘টুনি বাল্ব’ জ্বলে ওঠে, সে প্রমাণও মিলেছে।
গবেষণা প্রধান এবং দার্শনিক পার্টিলি রিনির মতে, কোন ধরনের ভালবাসায় মস্তিষ্কের কোন অঞ্চল চকচক করে উঠবে, তা অনেকটা পরিস্থিতির উপরেও নির্ভর করে। সন্তানের প্রতি মা-বাবার ভালোবাসা আর নারী-পুরুষের একের প্রতি অন্যের প্রেম এক নয়। আবার, কল্পনায় ঘুরেফিরে আসা ভালবাসার মানুষের ছবিও একই ভাবে মস্তিষ্কে প্রভাব ফেলতে পারে না। ভালোবাসা আর প্রেমের অনুভূতি যদি আলাদা হয়, তাহলে মস্তিষ্কের সঙ্কেত ভিন্ন হবে।
223
-
হলুদের রয়েছে বিস্ময়কর স্বাস্থ্য উপকারিতা
১ বছর আগে
-
লেবু খেলে অ্যাসিডিটি, পরিবর্তে কী খাবেন?
১ বছর আগে
-
যেভাবে মানুষের মস্তিষ্কে প্লাস্টিক জমা হচ্ছে
১ বছর আগে
-
নারীর পেটের স্বাস্থ্য ভালো রাখবে যে ৫ খাবার
১ বছর আগে
-
নারিকেল দিবসে রান্নায় নারিকেল
১ বছর আগে
-
যে নীতি মানলে দাম্পত্য সম্পর্ক মজবুত হবে
১ বছর আগে
