সারাদেশ

গাইবান্ধায় বাস চাপায় নিহত ২

অফিস   গাইবান্ধা

২৮ আগস্ট ২০২৪


| ছবি: প্রতিনিধিঃ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বাস চাপায় ব্যাটারি চালিত অটো ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছে। বুধবার (২৮ আগষ্ট) সকাল সাড়ে ১০ টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের ঢোলভাঙ্গা সাঁকোয়া মাঝিপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। নিহতরা হলেন, গাইবান্ধা সদর উপজেলার সুংশুগির মোড় এলাকার তাহের  আলীর ছেলে রেজাউল ইসলাম (৩৫) এবং পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের আমবাগান এলাকার মৃত মানিক মিয়ার ছেলে রুবেল মিয়া (৪০)। পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা গাইবান্ধা মুখি জান্নাত পরিবহন নামের একটি বাস গাইবান্ধার দিকে যাচ্ছিল। পথে মাঝিপাড়া এলাকায় পৌছালে অন্য একটি বাস গাড়িকে ওভারটেক করার সময় অটো ভ্যানটিকে সামন থেকে চাপা দেয়। এসময় অটোভ্যানে থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হয় এবং একজন আহত হন। পরে আশেপাশের লোকজন আহত ব্যক্তিকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পলাশবাড়ী ফায়ার সার্ভিসের টিম লিডার হারুন অর রশিদ মুঠোফোনে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করা হয়। পরে লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বিক্ষুদ্ধ জনতা বাসটি আটকে রাখে। পরে সেটি পুলিশ থানায় নিয়ে যায়।

198