সারাদেশ
কিশোরগঞ্জে ট্রাক মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
০২ আগস্ট ২০২৪
নীলফামারীর কিশোরগঞ্জ ডিমলা রংপুর মহাসড়কে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আহত পাঁচজন। জানা গেছে, শুক্রবার (২ আগস্ট) সকাল ১১ টার সময় কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডি ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকায় এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে। এতে ট্রাক ও মাইক্রোবাসটি মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসটির সামনের দিকের অংশটি দুমড়ে মুচরে গেছে। প্রত্যক্ষদর্শী তহিদুর রহমান বলেন মাইক্রোবাসটি নিয়ন্ত্রন হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। কয়েকজন মিলে মাইক্রোবাসের আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যান। তবে ঘটনাস্থলে দুজন মারা গেছেন।
কিশোরগঞ্জ থানার এসআই সুশান্ত কুমার বলেন, ঘটনা স্থলে দুইজন মারা গেছে বাকি পাঁচজনকে স্থানীয়রা উদ্ধার করে রংপুর মেডিকেল হাসপাতালে পাঠিয়েছেন। জলঢাকা উপজেলার উত্তর চেরেঙ্গা হাজীপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে মাজেদুল ইসলাম মতি (৪০) অপর একজন ডিমলা উপজেলার দক্ষিণ গয়াবাড়ী মাঝাপারা গ্রামের নুরুল হকের ছেলে আনারুল ইসলাম( ৩৮) নিহত হয়েছেন। তবে গাড়ির ভেতরে থাকা সাতজনের মধ্যে তিনজনের বাড়ি জলঢাকা উপজেলায় বাকি চারজন ডিমলা উপজেলা সহ বিভিন্ন এলাকার। কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পলাশ মন্ডল বলেন, ঘটনা স্থলে দুইজন মারা গেছে। সড়ক আইনে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পরবর্তিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
238
-
ঘোড়াঘাটে পাথর বোঝাই ট্রাকে খড়ি বোঝাই ট্রাকের ধাক্ক...
১ বছর আগে
-
গাইবান্ধায় ধাক্কায় ট্রাক চালক ও বিদ্যুৎস্পৃষ্টে গৃ...
১ বছর আগে
-
তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধ...
১ বছর আগে
-
গাইবান্ধায় বাস চাপায় নিহত ২
১ বছর আগে
-
সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
১ বছর আগে
-
ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় কলেজ কর্মচারী নিহত ও একজন...
১ বছর আগে
