সারাদেশ
সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
২৫ আগস্ট ২০২৪
নীলফামারীর সৈয়দপুরে সড়ক দূর্ঘটনায় আনিস মন্ডল (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শনিবার (২৪ আগস্ট) রাত আনুমানিক নয়টার দিকে সৈয়দপুর- পার্বতীপুর আঞ্চলিক মহাসড়কের চৌমুহনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ওই দূর্ঘটনাটি ঘটে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শনিবার (২৪ আগষ্ট) আনিস মন্ডল নামের ওই ব্যক্তি সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের চৌমহনী বাজার থেকে মোটরসাইকেলে করে পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নরে মছে হাজীপাড়ার বাড়ি ফিরছিলেন। তিনি রাত আনুমানিক নয়টার দিকে সৈয়দপুর-পার্বতীপুর আঞ্চলিক মহাসড়কে চৌমহনী ব্রীজ পার হয়ে চৌমহনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছেন। এ সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী আনিস মন্ডল মারাত্মক আহত হন। এ সময় আশেপাশে থাকা লোকজন দ্রুত তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে তাঁর অবস্থার অবনতি ঘটলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল নেয়ার পথিমধ্যে মৃত্যু ঘটে। নিহত আনিস মন্ডল দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের মছে হাজীপাড়া গ্রামের মৃত. আইয়ুব আলী মন্ডলের ছেলে বলে জানা গেছে। তাঁর স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।
297
-
ঘোড়াঘাটে পাথর বোঝাই ট্রাকে খড়ি বোঝাই ট্রাকের ধাক্ক...
১ বছর আগে
-
গাইবান্ধায় ধাক্কায় ট্রাক চালক ও বিদ্যুৎস্পৃষ্টে গৃ...
১ বছর আগে
-
তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধ...
১ বছর আগে
-
গাইবান্ধায় বাস চাপায় নিহত ২
১ বছর আগে
-
ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় কলেজ কর্মচারী নিহত ও একজন...
১ বছর আগে
-
নবাবগঞ্জে ট্রাক, পিকাপভ্যান ও মোটর সাইকেল ত্রিমুখী...
১ বছর আগে