সারাদেশ
ট্রাক ও গরুবাহী ভটভটি সংঘর্ষে নিহত ১ আহত ৫
১১ জুলাই ২০২৪
দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক ও গরুবাহী ভটভটির সংঘর্ষে ১ জন নিহত ও ৫ জন গুরুতর আহত হয়েছে। আহত ৫ জনের মধ্যে ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নিহত গরু ব্যবসায়ী গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বানেশ্বর গ্রামের মৃত আব্দুলের ছেলে আব্দুর রশিদ (৬৫)। আহতরা হলেন, একই উপজেলার বড়ছাপুর গ্রামের আমিরুল ইসলাম (৬০), লিচকিন চাপড় গ্রামের আজিজুল হক (৬০), বানেশ্বর গ্রামের আবেদ আলী (৫৫), বাকুরাম গ্রামের তারিফ (৭০) ও তেঘরা গ্রামের লেবলু মিয়া (৩০)।
ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার রাণীগঞ্জ হাটে সরকারি খাদ্য গুদামের নিকট। জানা গেছে, আহত ব্যক্তিরা কেউ গরু ব্যবসায়ী ও কেউ গরু ক্রেতা। তারা একটি ভটভটি নিয়ে রানীগঞ্জ হাটে আসছিল। ভটভটিটি ঘটনাস্থলে পৌছিলে দিনাজপুর গামী একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ভটভটিতে থাকা ৬ জন ছিটকিয়ে রাস্তায় পড়ে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন আহতদের ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। স্থানীয় লোকজন ঘাতক ট্রাকটি (নং-ঢাকা মেট্রো-ন-২১-৬১৪০) আটকাতে সক্ষম হয়েছে। ভটভটিতে থাকা ৫টি গরু স্থানীয় লোকের জিম্মায় রয়েছে। এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ওসি তদন্ত দেবব্রত রায় জানিয়েছেন, আটক ট্রাক থানা হেফাজতে নেওয়া হবে এবং মামলার রুজু হবে।
203
-
ঘোড়াঘাটে পাথর বোঝাই ট্রাকে খড়ি বোঝাই ট্রাকের ধাক্ক...
১ বছর আগে
-
গাইবান্ধায় ধাক্কায় ট্রাক চালক ও বিদ্যুৎস্পৃষ্টে গৃ...
১ বছর আগে
-
তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধ...
১ বছর আগে
-
গাইবান্ধায় বাস চাপায় নিহত ২
১ বছর আগে
-
সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
১ বছর আগে
-
ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় কলেজ কর্মচারী নিহত ও একজন...
১ বছর আগে
