সারাদেশ

নবাবগঞ্জে ট্রাক, পিকাপভ্যান ও মোটর সাইকেল ত্রিমুখী সংঘর্ষে নিহত-১

প্রতিনিধি নবাবগঞ্জ   দিনাজপুর

০৩ আগস্ট ২০২৪


| ছবি: সংগৃহীত

দিনাজপুরের নবাবগঞ্জে ট্রাক, পিকাপ ভ্যান ও মোটর সাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল চালক খন্দকার মনসুর আলী (৪৫) নিহত হয়েছেন। নিহত মোটরসাইকেল চালক উপজেলার পুটিমারা ইউনিয়নের কালিয়া গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে। শনিবার (০৩ আগষ্ট) দুপুর ২টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের নবাবগঞ্জ উপজেলার বাজিতপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নবাবগঞ্জ থানার এস আই সোহেল রানা বলেন- বালুবাহী একটি ট্রাক গোবিন্দগঞ্জ অভিমুখে যাওয়ার পথে বাজিতপুর নামক স্থানে পৌছিলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ও পিকাপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল চালক খন্দকার মনসুর আলী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)তাওহীদুল ইসলাম বলেন- ঘটনার বিষয়ে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

210