সারাদেশ

গাইবান্ধায় ধাক্কায় ট্রাক চালক ও বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধু নিহত 

অফিস   গাইবান্ধা

০৫ সেপ্টেম্বর ২০২৪


| ছবি: সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের সজিব মিয়া (২৬) নামের এক ট্রাক চালক নিহত হয়েছে। এ ঘটনায় শাহাদৎ হোসেন (২৪) নামের ট্রাকের সহকারি গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার কোমরপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত চালকের বাড়ি জেলার সাদুল্লাপুর উপজেলার দৌলতপুর গ্রামে। তিনি ওই গ্রামের রায়হান মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম। তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, যান্ত্রিক ত্রুুটির কারণে আগে থেকেই কোমরপুর এলাকায় রাস্তার পাশে একটি বালু বোঝাই ট্রাক দাঁড়িয়েছিল। এসময় বগুড়ার দিকে যাওয়া পাথর বোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দিলে পাথর বোঝাই ট্রাকের চালক ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় ট্রাকের সহকারি গুরুতর আহত হয়। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌছে ট্রাকের ভেতর থেকে চালক মরদেহ উদ্ধার করে এবং হেলপারকে হাসপাতালে ভর্তি করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে, গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের মধ্যেপাড়া গ্রামে গতকাল বৃহস্পতিবার টেলিভিশনের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জান্নাতি বেগম (২৭) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাকে বাঁচাতে গিয়ে কাকলি নামের এক নারী আহত হয়েছেন।

175