রাজনীতি
আচরণ বিধি লঙ্ঘনে চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা
১৫ মে ২০২৪
নীলফামারীর কিশোরগঞ্জে মোটরসাইকেল শোডাউন করে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় চেয়ারম্যান প্রার্থী শাহ মো আবুল কালাম বারী পাইলটকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (১৫মে ) বিকালে মোটরসাইকেল শোডাউন করার সময়ে আচরণবিধি নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মো: মঈন খান এলিস এ জরিমানা করেন। শাহ মো আবুল কালাম বারী পাইলট বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জানা যায়, আজ বিকালে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে একত্রিত হয়ে প্রায় কয়েক হাজার মোটরসাইকেল ও নেতাকর্মীদের সাথে নিয়ে শহরের বিভিন্ন জায়গায় মোটরসাইকেল শোডাউন করছিলেন। এসময়ে খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে জরিমানা করেন। এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মো: মঈন খান এলিস বলেন, তিনি নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে মোটরসাইকেল শোডাউন করছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়ায় আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
237
-
গাইবান্ধায় জেলা বিএনপি‘র বর্ধিত সভা
১ বছর আগে
-
আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের পাশে থাকবে ছাত্রদ...
১ বছর আগে
-
যে কারণে নির্বাচন দেরিতে চাইছে জামায়াত
১ বছর আগে
-
আ.লীগ দলীয় কার্যক্রম চালাতে পারবে না
১ বছর আগে
-
কুড়িগ্রামে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩ জনের...
১ বছর আগে
-
জামাত-শিবির নিষিদ্ধের আদেশ প্রত্যাহার, প্রজ্ঞাপন জ...
১ বছর আগে