রাজনীতি

কাজী মুস্তফা আহবায়ক ভূরুঙ্গামারীতে ১০ বছর পর বিএনপির আহ্বায়ক কমিটি

আমিনুর রহমান বাবু, ভুরুঙ্গামারী   কুড়িগ্রাম

১০ আগস্ট ২০২৪


| ছবি: প্রতিনিধিঃ

ভূরুঙ্গামারীতে  দীর্ঘ ১০ বছর পর জাতীয়তাবাদী দল বিএনপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। শনিবার (১০ আগষ্ট) দুপুরে ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক কর্মী সমাবেশে এই আহবায়ক কমিটি গঠন করা হয়। কর্মী সমাবেশে উপজেলার ১০ ইউনিয়নের বিএনপি, যুব দল, ছাত্রদলসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক কাজী গোলাম মুস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি সাইফুর রহমান রানা।

বিএনপি নেতা রোকনুজ্জামানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি কাজী নিজাম উদ্দিন, যুবদলের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল্লা আল মামুন বাবু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু হাসান সোহেল, ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান মিন্টু ও বৈষম্য বিরোধী আন্দোলনে দূবৃত্তদের হামলায় আহত ছাত্রনেতা আহসান হাবিব। এছাড়া সকল ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের সভাপতি ও সম্পাদক গণ বক্তব্য রাখেন। পরে অধ্যাপক (অব:) কাজী গোলাম মুস্তফাকে আহ্বায়ক এবং যথাক্রমে কাজী নিজাম উদ্দিন , আবুল কালাম বাচ্চু, আলাউদ্দিন মন্ডল,রইচ উদ্দিন বাদশা, মাহফুজুর রহমান মামুন ব্যাপরী,রোকনুজ্জামান রোকন, মোকলেছুর রহমান ও ইউসুফ আলীকে যুগ্ম আহ্বায়ক করে ১৯ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়। এছাড়া উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের সভাপতি ও সম্পাদকগণ পদাধিকার বলে এই কমিটির সদস্য হবেন।

219