রাজনীতি
গঙ্গাচড়ার বিএনপির' দুই নেতাকে বহিষ্কার
১৫ মে ২০২৪
আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে রংপুরের গঙ্গাচড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় রংপুর জেলা বিএনপির সদস্য মোকাররম হোসেন সুজন ও গঙ্গাচড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান প্রামানিক দলীয় সিদ্ধান্ত অমান্য করায় তাদেরকে বহিষ্কার করেছে বিএনপি।
বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই দুই নেতাকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত সোমবার, (১৩ মে ) দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছিল।
রংপুর জেলা বিএনপির সদস্য , আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মোকাররম হোসেন সুজন গঙ্গাচড়া উপজেলায় চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীক নিয়ে লড়ছেন । আপরজন গঙ্গাচড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান প্রামানিক লিপ্টন গঙ্গাচড়া উপজেলায় চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে লড়ছেন।
এ বিষয়ে মোকাররম হোসেন সুজন ও কামরুজ্জামান প্রামানিক লিপ্টন বলেন,আমি নির্বাচন করবো।আমার সিদ্ধান্তে আমি অটল।আশা করি জনগণের সমর্থন নিয়ে বিপুল ভোটে বিজয়ী হবো,ইনশাআল্লাহ।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ৩য় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই ছিলো ৫ মে । মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ছিলো ১২ মে। প্রতীক বরাদ্দ হয় ১৩ মে ও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ মে।
উল্লেখ্য,২০২৪ সালের ৩য় ধাপে ১১২টি উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করায় ৯ সাংগঠনিক বিভাগ থেকে ৫২ জনকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে রংপুর বিভাগের ১২ জন। রাজশাহী বিভাগর ৪ জন। এ ছাড়া বরিশাল বিভাগে ৫ জন রয়েছে, ঢাকা বিভাগে ৪ জনের মধ্যে ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩ জন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ১ জন। ময়মনসিংহ বিভাগে ৯ জন, সিলেট বিভাগে ৭ জন, কুমিল্লায় ৬ জন, খুলনায় ৪ জন এবং চট্টগ্রামে একজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে।
267
-
গাইবান্ধায় জেলা বিএনপি‘র বর্ধিত সভা
১ বছর আগে
-
আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের পাশে থাকবে ছাত্রদ...
১ বছর আগে
-
যে কারণে নির্বাচন দেরিতে চাইছে জামায়াত
১ বছর আগে
-
আ.লীগ দলীয় কার্যক্রম চালাতে পারবে না
১ বছর আগে
-
কুড়িগ্রামে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩ জনের...
১ বছর আগে
-
জামাত-শিবির নিষিদ্ধের আদেশ প্রত্যাহার, প্রজ্ঞাপন জ...
১ বছর আগে