রাজনীতি

রংপুরের শান্তি শৃঙ্খলা ফেরাতে সৌজন্য সাক্ষাৎ জেলা প্রশাসককে সহযোগিতার আশ্বাস জামায়াতের

নিজস্ব প্রতিবেদক   রংপুর

১২ আগস্ট ২০২৪


| ছবি: প্রতিনিধিঃ

রংপুরের শান্তি-শৃঙ্খলা উন্নতির লক্ষ্যে জেলা প্রশাসকের আমন্ত্রণে সাক্ষাৎ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দরা। সোমবার (১২ আগস্ট) বিকেল রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সৈজন্য সাক্ষাত করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর জেলা ও মহানগর নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রায়হান কবির,  জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য ও সাবেক রংপুর মহানগর আমির মাহাবুবুর রহমান বেলাল। রংপুর মহানগর আমির উপাধ্যক্ষ এটিএম আজম খান, রংপুর জেলা আমির অধ্যাপক গোলাম রব্বানী ও সেক্রেটারি মাওলানা এনামুল হক। সৌজন্য সাক্ষাতে জেলা প্রশাসক এবং জামায়াত নেতৃবৃন্দের মাঝে রংপুরের শৃঙ্খলা ফেরাতে সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়াও শান্তি-শৃঙ্খলা উন্নতি এবং স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে জামায়েত নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক। এসময় জামায়াত নেতৃবৃন্দ শান্তি শৃঙ্খলা ফেরাতে দলের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তারা।

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, স্থলবন্দর শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয়  সেক্রেটারি অধ্যাপক আবুল হাসেম বাদল, রংপুর মহানগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও কোতোয়ালি থানা আমির কে এ এম আনোয়ারুল হক কাজল, মহানগর আইন ও প্রচার সম্পাদক এডভোকেট কাউসার আলী,  ইসলামী ছাত্রশিবিরের রংপুর মহানগর সভাপতি গোলাম জাকারিয়া, সেক্রেটারি নুরুল হুদা প্রমূখ।

231