রাজনীতি

মিঠাপুকুরে জাল ভোট দেওয়ায় দুইজন আটক

নিজস্ব প্রতিবেদক   রংপুর

২১ মে ২০২৪


| ছবি: সংগৃহীত

রংপুরের মিঠাপুকুর ৬ষ্ট  উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে  জাল ভোট দেওয়ার সময় ২ জনকে আটক করেছে পুলিশ।  উপজেলার শঠিবাড়ী মহাবিদ্যালয় কেন্দ্রে তাদের আটক করা হয়। ভ্রাম্যমান আদালতে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদন্ডাদেশ প্রদান করা হয়েছে। পুলিশ জানায়, উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের এমদাদ মিয়ার ছেলে রুমন মিয়া (২৭) ও সুলতান মিয়ার ছেলে  রাশেদ মিয়া (২৮)
শঠিবাড়ী মহাবিদ্যালয় কেন্দ্রে ভোটকক্ষে ঢুকে কর্মকর্তাদের কাছ থেকে জোরপূর্বক ব্যালট পেপারে জাল ভোট দেন। খবর পেয়ে পুলিশ তাঁদের আটক করে।  পরে তাঁদেরকে থানায় নিয়ে যাওয়া হয়। মিঠাপুকুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন,  জাল ভোট দেওয়ার সময় ২ জনকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে।  পরবর্তী ভাম্যমান আদালতে আটককৃত দের  প্রত্যকের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের করে কারাদন্ডাদেশ প্রদান করা হয়েছে বলে সহকারী রিটানিং কর্মকর্তা  ও উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী মেজিষ্ট্রেট বিকাশ চন্দ্র বর্মন জানান।

247