রাজনীতি
ভূরুঙ্গামারীতে নূরন্নবী চৌধুরীর হ্যাট্রিক বিজয় ভাইস চেয়ারম্যান পদে সোহাগ ও ফরিদা
৩০ মে ২০২৪
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা পরিষদ নির্বাচনে নূরন্নবী চৌধুরী টানা ৩য় বারের মতো বিজয়ী হয়ে হ্যাট্রিক করার গৌরব অর্জন করেছেন। বুধবার (২৯ মে) অনুষ্ঠিত নির্বাচনে তিনি এই বিজয় লাভ করেন। তিনি ২০১৪,২০১৯ ও ২০২৪ এই সালের উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হন। এই নির্বাচনে তার প্রাপ্ত ভোট ৪৭ হাজার ৭ ৩১। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন উপজেলা বিএনপির বহিস্কৃত সাধারণ সম্পাদক একেএম ফরিদুল হক শাহিন শিকদার। তার প্রাপ্ত ভোট ৩৫ হাজার ৫৬২ ভোট। উপজেলায় মোট ভোটার সংখা ছিল ২ লক্ষ ২ হাজার ২৭২। প্রদত্ত ভোটের হার ৪২ দশমিক ৮৮। অপরদকে পুরষ ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন শাহজাহান আলী সোহাগ।তার প্রাপ্ত ভোট ৪৪ হাজার ৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্ধন্ধী মাহমুদুল হাসান ২৭ হাজার ৯০৩ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪১ হাজার ১২৯ ভোট নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন মনোয়ারা বেগম।তার প্রাপ্ত ভোট ২৭ হাজার ৩১১ ভোট। উল্লেখ্য নূরন্নবী চৌধুরী ভূরুঙ্গামারী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীরমুক্তিযোদ্ধা সাবেক সাংসদ ও সাবেক গভর্ণর মরহুম শামছুল হক চৌধুরীর প্রথম সন্তান ও বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি রেজোওয়ানুল হক চৌধুরীর বাবা।
396
-
গাইবান্ধায় জেলা বিএনপি‘র বর্ধিত সভা
১ বছর আগে
-
আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের পাশে থাকবে ছাত্রদ...
১ বছর আগে
-
যে কারণে নির্বাচন দেরিতে চাইছে জামায়াত
১ বছর আগে
-
আ.লীগ দলীয় কার্যক্রম চালাতে পারবে না
১ বছর আগে
-
কুড়িগ্রামে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩ জনের...
১ বছর আগে
-
জামাত-শিবির নিষিদ্ধের আদেশ প্রত্যাহার, প্রজ্ঞাপন জ...
১ বছর আগে
