রাজনীতি
ঘোড়াঘাটে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে শেষ মূহুর্তের প্রস্তুতি সম্পন্ন
০৭ মে ২০২৪
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে দিনাজপুরের ঘোড়াঘাটে শেষ মূহুর্তের প্রস্তুতি সম্পন্ন করে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৭ মে) দুপুরে ঘোড়াঘাট উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা কর্মচারীগণ সকল কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে এসব নির্বাচনী সরঞ্জাম তুলে দেন। সারাদেশে ১ম ধাপে ১৪০ উপজেলা পরিষদ নির্বাচনের অংশ হিসেবে এ উপজেলায় সুষ্ঠু ভাবে নির্বাচন সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ, আনসার সদস্যদের পাশাপাশি র্যাব ও বিজিবি সদস্যরা মাঠে কাজ করছেন। নির্বাচন উপলক্ষে এ উপজেলায় ১টি পৌরসভা ও চার ইউনিয়নের মোট ৪৪টি কেন্দ্রে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাবের টহল টিম, পুলিশ, আনসার ব্যাটেলিয়ন ও ভিডিপি সদস্যরা সহ জেলা ও উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা কর্মচারীগণ দায়িত্ব পালন করেছেন বলে জানিয়েছেন ঘোড়াঘাট উপজেলা নির্বাচন অফিসার শাহিনুর আলম।
215
-
গাইবান্ধায় জেলা বিএনপি‘র বর্ধিত সভা
১ বছর আগে
-
আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের পাশে থাকবে ছাত্রদ...
১ বছর আগে
-
যে কারণে নির্বাচন দেরিতে চাইছে জামায়াত
১ বছর আগে
-
আ.লীগ দলীয় কার্যক্রম চালাতে পারবে না
১ বছর আগে
-
কুড়িগ্রামে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩ জনের...
১ বছর আগে
-
জামাত-শিবির নিষিদ্ধের আদেশ প্রত্যাহার, প্রজ্ঞাপন জ...
১ বছর আগে
