রাজনীতি

দেবীগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনী সরঞ্জাম বিতরণ

প্রতিনিধি দেবীগঞ্জ   পঞ্চগড়

২০ মে ২০২৪


| ছবি: প্রতিনিধিঃ

সোমবার (২০মে) দুপুর ১ টার দিকে দেবীগঞ্জ উপজেলা নির্বাচন অফিস থেকে নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়। দেবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে স্থায়ী ও অস্থায়ী মিলে মোট ৬৭ টি কেন্দ্রে ১লাখ ৯৮ হাজার ৯শ' ৮৮ জন ভোটার রয়েছে। এরমধ্যে পুরুষ ভোটার এক লাখ ৪৫৫ জন, নারী ভোটার ৯৮ হাজার ৫৩১ জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার দুজন। কাল মঙ্গলবার ২য় ধাপে অনুষ্ঠিত হবে দেবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন। ভোটের দিন সকালে কেন্দ্রে পাঠানো হবে ব্যালট পেপার। এবারের নির্বাচনে যারা প্রতিদ্বন্দিতা করছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থীরা হলেন, বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যানের পুত্র মোঃ মখদুম মাসুম মাশরাফি (মোটরসাইকেল), মোঃ রহিমুল ইসলাম বুলবুল (কাপ পিরিচ), মোঃ রাজু আহমেদ (ঘোড়া), মোঃ হাসনাৎ জামান চৌধুরী জর্জ (আনারস) ও মদন মোহন রায় (হেলিকপ্টার) প্রতীক পেয়েছেন।
ভাইস-চেয়ারম্যান পদে মোঃ আব্দুর রহিম সরকার (চশমা), মঞ্জুরুল ইসলাম মনু (তালা), দিপঙ্কর রায় মিঠু (টিউবওয়েল), মোঃ নজরুল ইসলাম (উড়োজাহাজ) ও পরিমল দে সরকার (টিয়াপাখি) মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা চেয়ারম্যান মোছাঃ রিতু আক্তার (কলস), মোছাঃ জামিলা খাতুন (হাঁস), সেলিনা আক্তার (প্রজাপতি) এবং লুৎফন নাহার লাকী (ফুটবল) প্রতীক পেয়েছেন। দেবীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মোঃ আহসান হাবীব ও সহকারী রিটানিং অফিসার মোঃ শরীফুল আলম জানান, নির্বাচনের সব প্রস্তুতি শেষ করা হয়েছে। ইতোমধ্যে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনের সামগ্রী পাঠানো হয়েছে। 
এছাড়া সহকারী রিটাইনিং কর্মকর্তা আরো জানান, ভোটের দিন কেন্দ্রের পরিবেশ শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন রাখতে পুলিশ এবং আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসেবে তিন প্লাটুন বিজিবি ও র‍্যাবের একটি টিম মাঠে থাকবে। প্রতিটি ইউনিয়নে একজন করে মোট এগারো জন এবং বিজিবির সাথে তিন জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচনের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ ও আচরণবিধি প্রতিপালনের জন্য কাজ করবেন। আইনশৃঙ্খলার অবস্থার অবনতি ও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য ব্যবস্থা নেয়া হয়েছে আশা করছি শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।

222