রাজনীতি

বদরগঞ্জে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান হচ্ছেন সাংবাদিক পান্না

প্রতিনিধি বদরগঞ্জ   রংপুর

২০ মে ২০২৪


| ছবি: প্রতিনিধিঃ

রংপুরের বদরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন আগামী ৫ জুন । নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন মানবজমিনের বদরগঞ্জ প্রতিনিধি সাংবাদিক রেজাউল করিম পান্না। গত রবিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তারই বন্ধু রেজাউল হক শাহ নিজের মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন। এর ফলে আর কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন রেজাউল করিম পান্না। গত রবিবার জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে  মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। এদিন প্রার্থী রেজাউল হক শাহ তার মনোনয়নপত্র প্রত্যাহারের লিখিত আবেদন করেন রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা: শাহনাজ বেগমের কাছ। এর ফলে রেজাউল করিম পান্নার প্রতিপক্ষ আর কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে এগিয়ে গেলেন।
রিটার্নিং অফিসারের কার্যালয় সুত্রে জানা যায়, উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে বদরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন আগামী ৫ জুন অনুষ্ঠিত হবে। এরমধ্যে বদরগঞ্জে চেয়ারম্যান পদে লড়ছেন দুই আপন খালাতো ভাই। এরা হলেন, দুই বারের নির্বাচিত চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট। অপরজন হলেন, তারই খালাতো বড় ভাই হাসান তবিকুর চৌধুরী পলিন। এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন রুবিনা আক্তার, আফরোজা বেগম ও লিপি বেগম।
প্রার্থীতা প্রত্যাহারকারী রেজাউল হক শাহ্ বলেন, শারীরিক অসুস্থতা এবং পারিবারিক সমস্যার কারণে মনোনয়নপত্র প্রত্যাহার করেছি। এতে কারো কোন প্ররোচনা বা কোন চাপ ছিল না। ব্যক্তিগত সিদ্ধান্তেই প্রত্যাহার করেছি। অপরপ্রার্থী রেজাউল করিম পান্না সে আমার বন্ধু। এদিকে রেজাউল করিম পান্না বলেন, বদরগঞ্জের কৃতি সন্তান তিনবারের নির্বাচিত এমপি ডিউক চৌধুরীর সহযোগিতায় আমি আমার  সাধ্যমত বদরগঞ্জ উপজেলাকে মানবিক, সৃজনশীল এবং স্মার্ট উপজেলা গড়ার চেষ্টা করবো। একই সঙ্গে তৃণমুল মানুষের পাশে থাকার চেষ্টা  থাকবে অব্যাহত। এদিকে দুই আপন খালাতো ভাই লড়ছেন চেয়ারম্যান পদে। এতে জেলা আওয়ামী যুবলীগের জেষ্ঠ্য সহসভাপতি  ফজলে রাব্বি সুইট ও বদরগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক হাসান তবিকুর চৌধুরী পলিন  প্রতিদ্বন্দ্বীতা করছেন। ভোটারদের দৃষ্টি কাঁড়তে দুইজনই দিচ্ছেন প্রতিশ্রুতি। এতে সরগরম হয়ে উঠেছে ভোটের মাঠ। বদরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা এম এ রহিম বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুইজন ভাইস চেয়ারম্যান পদে একজন মহিলা  ভাইস চেয়ারম্যান পদে তিনজন লড়বেন। উপজেলায় মোট ভোটার ২৪৩১০৮ জন। নারী ভোটার ১২০৩৯৫  জন, পুরুষ ভোটার ১২২৭০৫ জন, তৃতীয় লিঙ্গ ভোটার ০৮ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১০৩ টি।
জেলা রিটার্নিং অফিসার মোছা: শাহনাজ বেগম জানান, উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে আগামী ৫ জুন বদরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে বদরগঞ্জে একজন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মনোনয়ন  প্রত্যাহার করে নিয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী অপর প্রার্থী রেজাউল করিম প্রাথমিকভাবে পুরুষ ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন।

309